Logo
শিরোনাম :
কবির ভূঁইয়ার সমর্থনে বাঞ্ছারামপুরে ছাত্রদলের শোডাউন।। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান কুলিয়ারচরে বিউটি পার্লার থেকে যুবকের মরদেহ উদ্ধার।। পরিবারের দাবি দেনার চাপে আত্মহত্যা আওয়ামী লীগের সহিংসতার বিরুদ্ধে বাঞ্ছারামপুর পৌর বিএনপির বিক্ষোভ মিছিল গুম খুন আগুন সন্ত্রাসী করে দেশকে অন্ধকারে নেওয়ার চেষ্টা করছে পরাজিত শক্তি।। প্রতিমন্ত্রী শরীফুল আলম. . . . কুলিয়ারচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ইতালিতে সড়ক দুর্ঘটনায় ভৈরবের জুনাইদ আহমেদ নিহত বলরামপুরে তিতাস মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজের শিক্ষার মানোন্নয়ন ও আনন্দময় মিলনমেলা অনুষ্ঠিত আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও মাদক উদ্ধারে কটিয়াদী মডেল থানার ওসি রফিকুল ইসলাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ভৈরবে ১০ ফুট লম্ভা গাঁজা গাছ সহ আটক হলেন গাঁজাচাষী হেলাল মিয়া ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ গ্রেপ্তার

কুলিয়ারচরে বিউটি পার্লার থেকে যুবকের মরদেহ উদ্ধার।। পরিবারের দাবি দেনার চাপে আত্মহত্যা

নিউজ ডেস্ক
প্রকাশকাল : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

” এক সময়ে নায়িকা অপু বিশ্বাস পার্সোনাল মেকআপ ম্যান ছিলেন”

কিশোরগঞ্জের কুলিয়ারচরে আল আমিন রাফি (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার ফরিদপুর ইউনিয়ন পরিষদের পাশে অবস্থিত ‘পারফেক্ট বিউটি পার্লার’ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আল আমিন রাফি মৃত আলাউদ্দিন ও জাহেরা খাতুন দম্পতির ছেলে। পরিবারের দাবি, বন্ধুকে বিদেশে পাঠাতে ধারদেনা করে দেওয়া টাকা ফেরত না পাওয়া এবং ঋণের চাপে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, আল আমিন রাফি দীর্ঘদিন ঢাকায় চিত্রনায়িকা অপু বিশ্বাসের পার্সোনাল মেকআপ ম্যান হিসেবে কাজ করেছেন। প্রায় তিন-চার বছর আগে নিজ এলাকায় ফিরে দু-একজন নারীকে কাজ শিখিয়ে ‘পারফেক্ট বিউটি পার্লার’ পরিচালনা শুরু করেন।
পার্লারের কর্মী বৃষ্টি বেগম বলেন, আল আমিন তাঁর এক বন্ধুকে ধারদেনা করে বিদেশে পাঠিয়েছিলেন। প্রায়ই তাঁকে ফোন করে ওই বন্ধুর কাছে টাকা চাইতে দেখেছেন তিনি। তবে কত টাকা পাঠিয়েছেন, তা তাঁদের জানা নেই। তাঁর ভাষ্য, আল আমিনের সঙ্গে কারও শত্রুতা ছিল না বরং তিনি দেনার চাপে ছিলেন।
নিহতের বোন রোহেনা আক্তার জানান, তাঁর ভাই নরসিংদীর বেলাবো উপজেলার বারিচা এলাকার শাহাবুদ্দিনের ছেলে নাঈমকে ঋণ ও ধারদেনা করে প্রায় পাঁচ লাখ টাকা দিয়ে গ্রিসে যেতে সহায়তা করেছিলেন। বর্তমানে নাঈম গ্রিসে অবস্থান করছেন। গত ২৬ নভেম্বর রাতে আল আমিন ওই বন্ধুকে ফোন করে পাওনা টাকা ফেরত চান। কিন্তু টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন বলে পরিবারের দাবি।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে। প্রাথমিকভাবে দেনার চাপের বিষয়টি সামনে এলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host