পরাজিত শক্তি ১৪ শত মানুষ কে হত্যা করে কোন অনুশোচনা না তারা আবার দেশ কে অন্ধকারে ঠেলে দিতে আগুন সন্ত্রাস শুরু করেছে।
তারা বাসে আগুন, ককটেল বিস্ফোরণ সহ নানা রকম সন্রাসী কার্যক্রম করে দেশ কে অস্থিতিশীল করতে চাচ্ছে, এই পরাজিত শক্তির বিরুদ্ধে আমাদের সবাই কে ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিহত করতে হবে।কোন ভাবে ই দেশের উন্নয়ন কে বাধা গ্রস্তকরা যাবে না। ভৈরবে আজ বেলা ১১ টাকার দিকে ২ কোটি জিল্লুর রহমান পৌর ৩০ লাখ টাকা ব্যয়ে পৌর অডিটোরিয়ামের আধুনিকায়ন কার্যক্রমের উদ্বোধন শেষে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। এ কথা বলেন।
পরে দুপুর ১২টায় স্থানীয় সরকার বিভাগের নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৌর শহরের জগন্নাথপুর দক্ষিণপাড়া নিম্ন-আয় এলাকায় ৯০ লাখ টাকার উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
অনুষ্ঠানে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম মামুনুর রশীদের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র হাজী মো. শাহীন এবং সাধারণ সম্পাদক, সাবেক ভিপি মুজিবুর রহমান ও পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফারুক প্রমুখ।
পৌর অডিটোরিয়াম উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম আরো বলেন, ভৈরবের পূর্বাঞ্চলের প্রত্যন্ত এলাকার মানুষের সঙ্গে সহজ যোগাযোগের জন্য সড়ক ও সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ভৈরব শহর রক্ষায় বেড়িবাঁধ নির্মাণে ২৬৫ কোটি টাকার মেগা প্রকল্প গ্রহণ করা হয়েছে। এতে গ্রাম ও শহরের মধ্যে দ্রুত যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে এবং ভৈরবের মানুষ অর্থ নৈতিক ভাবে স্বাবলম্বী হবে এবং শহরের সাথে প্রত্যান্ত অঞ্চলের মানুষের যোগাযোগ ও মালামাল পরিবহন সহজ হবে। তাছাড়া ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কে ১শত শয্যায় উন্নত করণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজের সম্ভাব্যতা যাচাই বাছাই চলছে বলে তিনি জানান।