Logo
শিরোনাম :
আওয়ামী লীগের সহিংসতার বিরুদ্ধে বাঞ্ছারামপুর পৌর বিএনপির বিক্ষোভ মিছিল গুম খুন আগুন সন্ত্রাসী করে দেশকে অন্ধকারে নেওয়ার চেষ্টা করছে পরাজিত শক্তি।। প্রতিমন্ত্রী শরীফুল আলম. . . . কুলিয়ারচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ইতালিতে সড়ক দুর্ঘটনায় ভৈরবের জুনাইদ আহমেদ নিহত বলরামপুরে তিতাস মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজের শিক্ষার মানোন্নয়ন ও আনন্দময় মিলনমেলা অনুষ্ঠিত আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও মাদক উদ্ধারে কটিয়াদী মডেল থানার ওসি রফিকুল ইসলাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ভৈরবে ১০ ফুট লম্ভা গাঁজা গাছ সহ আটক হলেন গাঁজাচাষী হেলাল মিয়া ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ গ্রেপ্তার ভৈরব থানার নারী পুলিশ সদস্য সাঈদা আক্তারের মৃত্যু ভৈরবে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ.লীগের ২৮ নেতাকর্মীসহ অজ্ঞাত আসামী ১২০ জন

আওয়ামী লীগের সহিংসতার বিরুদ্ধে বাঞ্ছারামপুর পৌর বিএনপির বিক্ষোভ মিছিল

শাহীন আহমেদ সাজু, বাঞ্ছারামপুর(ব্রাহ্মণবাড়িয়া)।।
প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

বাঞ্ছারামপুর(ব্রাহ্মণবাড়য়):দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে বাঞ্ছারামপুর পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি পৌর বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন।

এ সময় নেতাকর্মীরা “সহিংসতা বন্ধ করো”, “সন্ত্রাসীদের বিচার চাই”, “সহ বিভিন্ন স্লোগান দেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ ক্ষমতা হারিয়েও দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করে তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। এই সহিংসতার বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীরা রাজপথে থেকে প্রতিরোধ গড়ে তুলবে।

বাঞ্ছারামপুর পৌর বিএনপি সাধারণ সম্পাদক সালে মুছা বলেন, বাঞ্ছারামপুরে শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিএনপি ঐক্যবদ্ধ। কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। প্রশাসনকে দ্রুত সহিংসতাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, বাঞ্ছারামপুর পৌর বিএনপি সভাপতি আবু সাইদ,সাধারণ সম্পাদক সালে মুছা,পৌর যুবদলের যুবরাজ ইমান আলী,স্বেচ্ছাসেবক দলের নেতা আওলাদ হোসেন,যুবদল নেতা সালাউদ্দিন বাসু,যুবদল নেতা গিয়াস উদ্দিন, প্রবাসীর বাঞ্ছারামপুর শাখা যুবদল নেতা রুহুল আমিন,শ্রমিকদল নেতা জামাল হোসেন সহ
ছাত্রদল,যুবদল স্বেচ্ছাসেবক দল ও বিএনপির অঙ্কু সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন। পরবর্তীতে মিছিল ও সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host