বাঞ্ছারামপুর(ব্রাহ্মণবাড়য়):দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে বাঞ্ছারামপুর পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি পৌর বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন।
এ সময় নেতাকর্মীরা “সহিংসতা বন্ধ করো”, “সন্ত্রাসীদের বিচার চাই”, “সহ বিভিন্ন স্লোগান দেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ ক্ষমতা হারিয়েও দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করে তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। এই সহিংসতার বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীরা রাজপথে থেকে প্রতিরোধ গড়ে তুলবে।
বাঞ্ছারামপুর পৌর বিএনপি সাধারণ সম্পাদক সালে মুছা বলেন, বাঞ্ছারামপুরে শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিএনপি ঐক্যবদ্ধ। কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। প্রশাসনকে দ্রুত সহিংসতাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, বাঞ্ছারামপুর পৌর বিএনপি সভাপতি আবু সাইদ,সাধারণ সম্পাদক সালে মুছা,পৌর যুবদলের যুবরাজ ইমান আলী,স্বেচ্ছাসেবক দলের নেতা আওলাদ হোসেন,যুবদল নেতা সালাউদ্দিন বাসু,যুবদল নেতা গিয়াস উদ্দিন, প্রবাসীর বাঞ্ছারামপুর শাখা যুবদল নেতা রুহুল আমিন,শ্রমিকদল নেতা জামাল হোসেন সহ
ছাত্রদল,যুবদল স্বেচ্ছাসেবক দল ও বিএনপির অঙ্কু সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন। পরবর্তীতে মিছিল ও সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হয়।