Logo
শিরোনাম :
ভৈরব থানার নারী পুলিশ সদস্য সাঈদা আক্তারের মৃত্যু ভৈরবে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ.লীগের ২৮ নেতাকর্মীসহ অজ্ঞাত আসামী ১২০ জন ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ

ভৈরবের আকবরনগর ও মীরারচরে আবারো রণক্ষেত্র।। ভাংচুর অগ্নিসংযোগ

নিউজ ডেস্ক
প্রকাশকাল : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
Oplus_131072

কিশোরগঞ্জের ভৈরবে বাজারের নামকরণকে কেন্দ্র করে দুই গ্রামের দীর্ঘদিনের দ্বন্দ্বের জেরে একমাস পর ফের সংঘর্ষে রণক্ষেত্র তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৮ রাউন্ড টিয়ারগ্যাস নিক্ষেপ করা হয়। এ ঘটনায় বেশ কয়েকটি দোকানপাট ও বাড়িঘর ভাঙচুরসহ অগ্নিসংযোগ করা হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়। ৩০ আগস্ট রোববার দুপুর দুইটা থেকে ৪টা পর্যন্ত টানা দুইঘন্টা উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর ও মিরারচর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব সার্কেল সহকারী সিনিয়র পুলিশ সুপার আবু মুছা শেখ।

এ নিউজ লেখা পর্যন্ত আহতদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নজরুল মিয়া (৩০), রানা মিয়া (১৯), তাহের মিয়া (৫০), স্বপন মিয়া (২৮) উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসা নেন। বাকিরা বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। এ আগে ২৭ জুলাই ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়ক ও রেলপথ দখল করে দুই গ্রামবাসী। জেলা পুলিশ, ভৈরব র‍্যাব ক্যাম্পের সদস্যরাসহ ভৈরব ও কুলিয়ারচর থানা পুলিশ সদস্যরা সাড়ে ৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। ওইদিন সংঘর্ষে টানা সাড়ে ৫ ঘণ্টা ধরে চলা সংঘর্ষে টেঁটা বিদ্ধ হয়ে মিরারচর গ্রামের মাসুদ মিয়া (৩৭) ও হিরণ মিয়া (৩২) নামের দুইজন নিহত হয়েছে। নিহত মাসুদ মিয়া মিরারচর গ্রামের ব্যাপারি বাড়ির আসাদ মিয়ার ছেলে। ও হিরণ মিয়া একই গ্রামের মোল্লা বাড়ির ফজলু মিয়ার ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host