Logo
শিরোনাম :
ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ ভৈরবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত ১৫

ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ

নিউজ ডেস্ক
প্রকাশকাল : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

কিশোরগঞ্জের ভৈরবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা, বিএনপি কার্যালয় ভাঙচুর ও সম্প্রতি সময়ে সড়কে ককটেল বিস্ফোরণের মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে যুবলীগের বাবুল মিয়া নামে এক নেতাকে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে থানা পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদি মধ্যপাড়া এলাকার সিরাজ ভূঁইয়ার ছেলে ও গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাদলুজ্জামান ভূঁইয়া (৪৫), শিমুলকান্দি ইউনিয়নের গোছামারা পশ্চিমপাড়া এলাকার মৃত ইব্রাহিম মিয়ার ছেলে ও শিমুলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক মো. মজিবুর রহমান (৫৫) ও পৌর শহরের ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকার লাল মিয়ার ছেলে, পৌর ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. বাবুল মিয়া (৪৮), একই এলাকার মুন্সি বাড়ির ভাড়াটিয়া ইদ্রিস মিয়ার ছেলে ও উপজেলা ছাত্রলীগ উপগণ শিক্ষা বিষয়ক সম্পাদক রিয়াদ মিয়া (২০)।
পুলিশ জানায়, গ্রেপ্তার বাবুল মিয়ার বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলা রয়েছে। সম্প্রতি টেলিগ্রামে শেখ হাসিনার সঙ্গে অনুষ্ঠিত এক কনফারেন্সে যুক্ত হয়ে দেশবিরোধী চক্রান্তে জড়িত থাকার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এছাড়া গ্রেপ্তারের পর হাজতে বাবুল মিয়া অসুস্থ হলে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, সারা দেশে নৈরাজ্য সৃষ্টি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা, বিএনপি কার্যালয় ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের মামলায় গ্রেপ্তারকৃত চারজনের জড়িত থাকার অভিযোগ রয়েছে। সোমবার রাতে নিজ নিজ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও বিএনপি কার্যালয় ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের সম্পৃক্ততার বিষয়ে পুলিশ নিশ্চিত হয়েছে। এ ছাড়া সম্প্রতি ঢাকা-সিলেট মহাসড়কে ও ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কালিকাপ্রসাদ এলাকায় ককটেল বিস্ফোরণেও তাঁদের জড়িত থাকার বিষয়টি প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
ওসি আরো বলেন, আসামি বাবুল মিয়াকে গ্রেপ্তারের পর হাজতে রাখা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক থানা পুলিশ তাকে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে পাঠায়। সেখান থেকে বাবুল মিয়াকে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। সেখানে বাবুল মিয়া চিকিৎসাধীন রয়েছে আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত বাকিদের আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host