কিশোরগঞ্জের ভৈরবে বাজারের নামকরণকে কেন্দ্র করে দুই গ্রামের দীর্ঘদিনের দ্বন্দ্বের জেরে একমাস পর ফের সংঘর্ষে রণক্ষেত্র তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৮ রাউন্ড টিয়ারগ্যাস নিক্ষেপ করা হয়। এ ঘটনায় বেশ কয়েকটি দোকানপাট ও বাড়িঘর ভাঙচুরসহ অগ্নিসংযোগ করা হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়। ৩০ আগস্ট রোববার দুপুর দুইটা থেকে ৪টা পর্যন্ত টানা দুইঘন্টা উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর ও মিরারচর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব সার্কেল সহকারী সিনিয়র পুলিশ সুপার আবু মুছা শেখ।
এ নিউজ লেখা পর্যন্ত আহতদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নজরুল মিয়া (৩০), রানা মিয়া (১৯), তাহের মিয়া (৫০), স্বপন মিয়া (২৮) উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসা নেন। বাকিরা বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। এ আগে ২৭ জুলাই ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়ক ও রেলপথ দখল করে দুই গ্রামবাসী। জেলা পুলিশ, ভৈরব র্যাব ক্যাম্পের সদস্যরাসহ ভৈরব ও কুলিয়ারচর থানা পুলিশ সদস্যরা সাড়ে ৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। ওইদিন সংঘর্ষে টানা সাড়ে ৫ ঘণ্টা ধরে চলা সংঘর্ষে টেঁটা বিদ্ধ হয়ে মিরারচর গ্রামের মাসুদ মিয়া (৩৭) ও হিরণ মিয়া (৩২) নামের দুইজন নিহত হয়েছে। নিহত মাসুদ মিয়া মিরারচর গ্রামের ব্যাপারি বাড়ির আসাদ মিয়ার ছেলে। ও হিরণ মিয়া একই গ্রামের মোল্লা বাড়ির ফজলু মিয়ার ছেলে।