Logo
শিরোনাম :
ভৈরব থানার নারী পুলিশ সদস্য সাঈদা আক্তারের মৃত্যু ভৈরবে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ.লীগের ২৮ নেতাকর্মীসহ অজ্ঞাত আসামী ১২০ জন ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ

সাংবাদিক সমিতির প্রচার সম্পাদক হলেন রুবেল মজুমদার

নিউজ ডেস্ক
প্রকাশকাল : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখার ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন নাগরিক টেলিভিশনের দৈনিক সময়ের আলো কুমিল্লা জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

শনিবার সকালে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। সভা ও নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. আবদুল লতিফসহ নির্বাচন কমিশনের সদস্যরা নতুন কমিটির নাম ঘোষণা করেন।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ডেইলি নিউজের ইমামসীন রীমা। সহসভাপতি হয়েছেন সিটিভি নিউজ ২৪-এর ওমর ফারুকী তাপস। সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক দিনকালের শাহাজাদা এমরান এবং যুগ্ম সম্পাদক হয়েছেন এখন টিভির খালেদ সাইফুল্লাহ।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন দৈনিক যুগান্তর ও আরটিভির আবুল খায়ের। সহসাংগঠনিক সম্পাদক হয়েছেন দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদের সৈয়দ আহমদ লালন। অর্থ সম্পাদক হয়েছেন দৈনিক সংবাদের রেজাউল করিম রাসেল।

দপ্তর সম্পাদক হয়েছেন ইনডিপেনডেন্ট টিভির তানভীর দীপু এবং প্রকাশনা সম্পাদক হয়েছেন এখন টিভির মাসুদ আলম। প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাগরিক টেলিভিশনের কুমিল্লা জেলা প্রতিনিধি রুবেল মজুমদার।

এ ছাড়া তথ্য ও প্রযুক্তি সম্পাদক হয়েছেন দৈনিক কুমিল্লার জমিনের মজিবুর রহমান মুকুল, আপ্যায়ন সম্পাদক হয়েছেন সাপ্তাহিক মেঘনাতীর আসিফ মামা, সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন দৈনিক কুমিল্লার জমিনের শামসুল আলম রাজন এবং ক্রীড়া সম্পাদক হয়েছেন এশিয়া পোস্টের সোহাইলুল ইসলাম সোহাগ।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন যমুনা টিভির রফিকুল ইসলাম চৌধুরী খোকন, দৈনিক আজকের পত্রিকার দেলোয়ার হোসেন আকাইদ, দৈনিক সমকালের এন কে রিপন (ফটো সাংবাদিক), দৈনিক কুমিল্লার জমিনের জাহিদ হাসান নাইম এবং কুমিল্লার জমিন অনলাইনের হৃদয় হাসান।

নবনির্বাচিত কমিটি ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখার কার্যক্রম পরিচালনা করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host