Oplus_131072
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর ও আকবরনগর বাজারের নামকরণকে কেন্দ্র করে সংঘর্ষ, হ*ত্যা*কা*ণ্ড, বাড়িঘর ভাঙচুর ও অ*গ্নি*সংযোগের ঘটনার চার দিন পার হলেও এখনো কোনো পক্ষ থানায় অভিযোগ দায়ের করেনি।
গত ২৭ জুলাই সংঘটিত ওই সহিংস ঘটনার পর ক্ষতিগ্রস্ত এলাকায় এখনো আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, ৩০ জুলাই পর্যন্তও বিভিন্ন স্থানে লুটপাটের ঘটনা ঘটছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেলে দুষ্কৃতিকারীরা দ্রুত পালিয়ে যাচ্ছে।
এদিকে, সংঘর্ষের ঘটনায় এখনো মামলা না হওয়ায় অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা