Logo
শিরোনাম :
ভৈরব থানার নারী পুলিশ সদস্য সাঈদা আক্তারের মৃত্যু ভৈরবে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ.লীগের ২৮ নেতাকর্মীসহ অজ্ঞাত আসামী ১২০ জন ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ

শেষ হতে চলেছে জ্যামের দিন।। ঢাকা-কুমিল্লা মাত্র ২ ঘণ্টায়! বাঞ্ছারামপুর হয়ে আসছে মেগা বিকল্প হাইওয়ে

শাহীন আহমেদ সাজু, বাঞ্ছারামপুর(ব্রাহ্মণবাড়িয়া)।।
প্রকাশকাল : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

জ্যামের দিন শেষ হতে চলেছে:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪-৬ ঘণ্টার যানজটের ভোগান্তির অবসান ঘটাতে সরকার নিচ্ছে যুগান্তকারী উদ্যোগ। ঢাকা থেকে কুমিল্লা এখন মাত্র ১ থেকে ২ ঘণ্টায় যাওয়া যাবে বাঞ্ছারামপুর হয়ে নতুন বিকল্প মেগা হাইওয়ে দিয়ে।

আজ শুক্রবার ২৮ আগস্ট ২০২৬ কুমিল্লা টাউন হলে পরিকল্পনা প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ সাকির উপস্থিতিতে এই মেগাপ্রকল্পের রুট চূড়ান্ত করার সেমিনার অনুষ্ঠিত হবে।

বাঞ্ছারামপুরই মূল হাবে
নতুন এই সড়কের সবচেয়ে বড় সুবিধা হলো এটি বাঞ্ছারামপুর হয়ে যাবে।

রুট ম্যাপ:
ঢাকা → পূর্বাচল ৩০০ ফিট সড়ক → কাঞ্চন ব্রিজ → আড়াইহাজার → বাঞ্ছারামপুরে নতুন মেঘনা সেতু → সরাসরি কুমিল্লার সুয়াগাজী

গর্বের বিষয় হলো, বাঞ্ছারামপুর আসনের সংসদ সদস্য জুনায়েদ সাকির গ্রামের বাড়ির উপর দিয়েই এই গুরুত্বপূর্ণ সড়কটি চলে যাবে। এতে বাঞ্ছারামপুর সরাসরি জাতীয় যোগাযোগ নেটওয়ার্কের সাথে যুক্ত হবে।

সময় ও দূরত্ব সাশ্রয়: ঢাকা-কুমিল্লার দূরত্ব কমবে ২৮ কিলোমিটার। যানজট ছাড়া মাত্র ১.৫ থেকে ২ ঘণ্টায় ঢাকা-কুমিল্লা যাতায়াত।

বাঞ্ছারামপুরের অর্থনৈতিক বিপ্লব: নতুন মেঘনা সেতু ও হাইওয়ের কারণে বাঞ্ছারামপুর হবে ঢাকা-কুমিল্লা-চট্টগ্রামের সংযোগস্থল। ব্যবসা-বাণিজ্য, রিয়েল এস্টেট ও কর্মসংস্থান বহুগুণ বাড়বে।

উত্তর কুমিল্লার সুবিধা: কুমিল্লার বুড়িচং, দেবিদ্বার, মুরাদনগর ও হোমনার মানুষ এখন আর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জ্যামে পড়বে না।
জ্বালানি ও টোল সাশ্রয়: যানজট কমায় লাখ লাখ লিটার তেল বাঁচবে। সরকার বছরে শত কোটি টাকা টোল আয় করবে।

বাঞ্ছারামপুরবাসীর প্রত্যাশা:
এই একটি সড়ক বাঞ্ছারামপুরের ভাগ্য বদলে দেবে। লজিস্টিকস, শিল্প ও কৃষি পণ্য পরিবহনে রকেটের গতি আসবে।

বাঞ্ছারামপুরবাসী আশা করছেন, প্রকল্প বাস্তবায়নে কোনো বাধা না আসে এবং যত দ্রুত সম্ভব কাজ শুরু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host