Logo
শিরোনাম :
ভৈরব থানার নারী পুলিশ সদস্য সাঈদা আক্তারের মৃত্যু ভৈরবে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ.লীগের ২৮ নেতাকর্মীসহ অজ্ঞাত আসামী ১২০ জন ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ

শিক্ষাই আগামীর বাংলাদেশ গড়ার মূল হাতিয়ার” : বাঞ্ছারামপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি

শাহীন আহমেদ সাজু, বাঞ্ছারামপুর(ব্রাহ্মণবাড়িয়া)।।
প্রকাশকাল : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
Oplus_131072

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ উপজেলার মুক্ত মঞ্চ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী মোঃ জোনায়েদ আব্দুর রহিম সাকি, এমপি।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন,”শিক্ষাই আগামীর বাংলাদেশ গড়ার মূল হাতিয়ার। মেধাবী শিক্ষার্থীরাই বাঞ্ছারামপুরকে একটি আধুনিক মডেল উপজেলায় রূপান্তর করবে।” তিনি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার, শিক্ষার মান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, সাধারণ সম্পাদক এ কে মুসা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মুসা,বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান খান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রবিউল হাসান ভূঁইয়া, বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াছিন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের নেতা শামীম শিবলী ও রাকিবুল হাসান।

এছাড়া বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে ক্রেস্ট প্রদান, উপহার প্রদান ও সাইকেল বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host