Logo
শিরোনাম :
ভৈরব থানার নারী পুলিশ সদস্য সাঈদা আক্তারের মৃত্যু ভৈরবে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ.লীগের ২৮ নেতাকর্মীসহ অজ্ঞাত আসামী ১২০ জন ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ

রংপুরের মিঠাপুকুরে বেগম রোকেয়া স্মৃতি সংসদের ৪০ বছর পূর্তি উদযাপন, প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

শাহীন আহমেদ সাজু, বাঞ্ছারামপুর(ব্রাহ্মণবাড়িয়া)।।
প্রকাশকাল : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

রংপুরের মিঠাপুকুরে বেগম রোকেয়া স্মৃতি সংসদ ও পাঠাগারের ৪০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার পায়রাবন্দে সংসদ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য জোনায়েদ সাকি।

অনুষ্ঠানে বক্তারা বেগম রোকেয়ার শিক্ষা, নারী জাগরণ ও সমাজ সংস্কারের চিন্তা-চেতনা নিয়ে আলোচনা করেন। নারী শিক্ষার প্রসারে বেগম রোকেয়ার অবদানের কথা স্মরণ করে নতুন প্রজন্মকে তার আদর্শ ধারণের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। অনুষ্ঠানের এক পর্যায়ে আয়োজকদের পক্ষ থেকে জোনায়েদ সাকির হাতে বেগম রোকেয়ার প্রতিকৃতি সম্বলিত স্মারক তুলে দেওয়া হয়।

পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল ও কলেজ পরিদর্শন।
আলোচনা সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল ও কলেজের নতুন ভবন নির্মাণ প্রকল্প পরিদর্শন করেন।

এসময় তিনি প্রকল্পের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং দ্রুত কাজ শেষ করে শিক্ষার্থীদের জন্য ভবনটি হস্তান্তরের নির্দেশ দেন। তিনি বলেন, “বেগম রোকেয়ার জন্মস্থানে শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে হবে। নারী শিক্ষার প্রসারে সরকার কাজ করে যাচ্ছে।”

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও সংসদের সদস্যরা উপস্থিত ছিলেন।

—


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host