ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে চলন্ত ট্রেনের ধাক্কায় মরিয়ম বেগম (৪৫) নামের নারীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে । ৮ আগষ্ট শনিবার রাত আনুমানিক সোয়া ১০ টার সময় স্টেশনের ২ নং প্লাটফর্মে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০.৪০ মিনিটে ওই নারীকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মরিয়ম বেগম কিশোরগঞ্জ সদর এলাকার মাহবুব মিয়ার স্ত্রী।
রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মরিয়ম বেগম রেলস্টেশনে এগারসিন্ধু ট্রেন আসার অপেক্ষা করছিলেন। ঢাকা থেকে ছেড়ে আসা ব্রাক্ষণবাড়ীয়াগামী তিতাস কমিউটার ট্রেনটি স্টেশনে প্রবেশ করার সময় প্লাটফরমে দাঁড়িয়ে থাকা মরিয়ম বেগম অসতর্কবশত চলন্ত ট্রেনের ধাক্কায় রেললাইনে পড়ে গেলে ট্রেনের চাকায় তার একটি পা বিচ্ছিন্ন হয় এবং অপর পা গুরুতর জঘম হয়।। পরে তাকে লোকজন উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর তার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাঃ মমিনুর রহমান বলেন, মরিয়ম বেগমকে হাসপাতালে আনার পর দেখতে পাই তার এক পা বিচ্ছিন্ন অপর পা টিও বিচ্ছিন্ন হওয়ার পথে। আমরা চিকিৎসা দেয়ার মাঝেই রাত ১০.৪০ মিনিটে মহিলাটি মারা যায়।
ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ রফিকুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যান আহত নারীর উন্নত চিকিৎসার বব্যবস্থা করতে এবং তার খোঁজ খবর মেয়ার জন্য। পুলিশ হাসপাতালে পৌছে যানতে পারেন আহত নারীর মৃত্যু ঘটেছে।
মরিয়মের পরিবারকে খবর দেয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।