Logo
শিরোনাম :
ভৈরবে ১০ ফুট লম্ভা গাঁজা গাছ সহ আটক হলেন গাঁজাচাষী হেলাল মিয়া ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ গ্রেপ্তার ভৈরব থানার নারী পুলিশ সদস্য সাঈদা আক্তারের মৃত্যু ভৈরবে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ.লীগের ২৮ নেতাকর্মীসহ অজ্ঞাত আসামী ১২০ জন ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

ভৈরব থানার সামনে ‘জয় বাংলা’ স্লোগানে ককটেল বিস্ফোরণ, ওসির দাবি ‘টায়ার ব্লাস্ট’

নিউজ ডেস্ক
প্রকাশকাল : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

কিশোরগঞ্জের ভৈরবে থানার সামনে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বোমা (ককটেল) বিস্ফোরণ ঘটানোর অভিযোগ উঠেছে। ১০ নভেম্বর মঙ্গলবার রাত ১০টা ২০ মিনিটে এই ঘটনা ঘটেছে বলে বিভিন্ন মহল দাবি করছে। তবে ভৈরব থানা-পুলিশের দাবি, সড়কের বিকট শব্দের উৎস খুঁজতে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে বোমা বা ককটেল বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি।

এদিকে ঘটনার রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ২১ সেকেন্ডের ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ভৈরব থানার সামনে বিকট একটি শব্দ হয় এবং অজ্ঞাত এক যুবক বলতে থাকেন, “জয় বাংলা, ভৈরব থানার সামনে বোমা বিস্ফোরণ, জয় বাংলা।” এ সময় ভিডিওতে বিস্ফোরণের পর ধোঁয়া উড়তে দেখা যায়।

এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, “ঘটনার সময় আমি থানার ভেতরেই ছিলাম। বিকট শব্দ শুনে তাৎক্ষণিক পুলিশ ফোর্স নিয়ে সড়কে গিয়ে দেখি ধূলিকণা উড়ছে। সেখানে ককটেল বা বোমা বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি। এমনকি কোনো আতশবাজি ফুটানো হলেও কিছুটা আলামত থাকে, সেটাও মেলেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়কে চলাচলকারী কোনো গাড়ির টায়ার ব্লাস্ট হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও প্রসঙ্গে জানতে চাইলে ওসি বলেন, ভিডিওটি ১০ নভেম্বরের ঘটনার কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ তৎপর রয়েছে। তবে সড়কে সত্যিই যদি ককটেল বা বোমা বিস্ফোরণ হতো, তবে কিছু না কিছু আলামত অবশ্যই পাওয়া যেত।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host