ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন খরচ কমাতে কিশোরগঞ্জের ভৈরবে ২ হাজার প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে সার বীজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা হল রোমে আজ মঙ্গলবার সকাল এগারোটার সময় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কৃষি অফিসার আকলিমা বেগমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কে এম মামুনুর রশিদ। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার মো, রফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ, হাসিবুল হাসান,উদ্ভিদ সংরক্ষণ অফিসার মিজানুর রহমান, উপসহকারী কৃষি অফিসার মোছা মিয়া, চন্দন কুমার সুত্রধর,মিজানুর রহমান প্রমূখ।
উপকারভোগী কৃষকরা বলেন, সরকারের কৃষি প্রনোদনা পাওয়াতে আমাদের খরচ অনেকটাই কমে আসবে। ফলে চাষাবাদে আমাদের আগ্রহ আরো বৃদ্ধি পাবে। কৃষিতে বাড়বে উৎপাদন। আর অধিক উৎপাদন হলে বমরা লাভবান হতে পারবো।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, ফসলের উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের উৎপাদন খরচ কমাতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ২০২৫-২০২৬ অর্থ বছরের সরকারি কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় দুই হাজার প্রান্তিক কৃষক ও কৃষাণীর মাঝে সার বীজ সহ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। রোপা আমনের জনপ্রতি পাঁচ কেজি বীজ,ডিএপি সার দশ কেজি,এমওপি সার দশ কেজি,মরিচ দশ গ্রাম,বালাই নাশক এক বোতল।
উপজেলা নির্বাহী অফিসার কে এম মামুনুর রশিদ কৃষকদের উদ্দেশ্যে বলেন, কৃষিতে উৎপাদন বাড়াতে এবং কৃষকদের উৎপাদন ব্যায় কমাতে সরকার কাজ করে যাচ্ছে। আজ আপনারা যারা সরকারি বীজ সার এবং বিভিন্ন কৃষি উপকরন পাচ্ছেন সেগুলো সময় মতো জমিতে সঠিক সময়ে ব্যবহার করিবেন। যেন এগুলো কোন ভাবে নষ্ট না হয় সেদিকেও লক্ষ্য রাখবেন। সরকারের এ উদ্যোগ আর আপনাদের শ্রম চাষাবাদে ব্যাপক উৎপাদন বৃদ্ধি পাবে।
উপজেলা কৃষি অফিসার আকলিমা বেগম বলেন, ২০২৫-২৬ অর্থ বছরে খরিব মৌশুমে বিভিন্ন ফসলের উপর প্রনোদনা এসেছে। তার মধ্যে একশত বিশ জন পাচ্ছেন দশ গ্রাম মরিচ বীজ, পাঁচ কেজি ডিএপি আর এমওপি সার ও এক বোতল বালাই নাশক। রোপা আমনের প্রনোদনা পাচ্ছেন নয়শত জন। গ্রস্মকালীন শাক সবজির প্রনোদনা এসেছে। এক হাজার কৃষকদের মাঝে সে প্রনোদনাও দেয়া হচ্ছে। বশত বাড়ির জন্য সাত ধরনের সবজির বীজ পাবেন। এছাড়াও পনেরো কেজি করে ডিএপি আর এমওপি সার পাবেন। এ উপকরণ পৌরসবাসহ সাতটি ইউনিয়নের কৃষকরা পাবেন। যারা পাননি তারা উপজেলা কৃষি অফিস থেকে এসে নিয়ে যাবেন। তিনি আরো বলেন, সরকারের কৃষি প্রনোদনা কর্মসূচির ফলে চাষাবাদে আগ্রহ বাড়বে। চাষাবাদে কমে আসবে উৎপাদন খরচও।