কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের ঘোড়াকান্দা এলাকার একটি বাড়ীতে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। অভিযানে উদ্ধার করা হয় ২২ বস্তা নিষিদ্ধ চাইনা রিংজাল বা দুয়ারী জাল। নিষিদ্ধ জাল গোদামজাত করায় জালের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।পড়ে উদ্ধারকৃত জাল পুড়িয়ে ধ্বংস করে ভ্রাম্যমাণ আদালত । অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী মেজিষ্ট্রেট এএইচ এম আজিমুল হক। এই সময় তার সাথে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হুসেইন। সহযোগীতা ভৈরব থানা পুলিশের সদস্য ও উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারী গণ।
মৎস্য অফিসসূত্রে জানা যায়, আজ বেলা সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের ঘোড়া কান্দা জব্বার জুটমিল এলাকার একটি বাড়ীতে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এই সময় একটি গোডাউন থেকে ২২ বস্তায় ৪৪০ পিস নিষিদ্ধ চাইনা রিংজাল বা দুয়ারী জাল উদ্ধার করা হয়। এই জালের আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা হতে পারে বলে এমন দাবী
মৎস্য বিভাগের।এই সময় জালের মালিক রানা মিয়া তার দোষ স্বীকার করায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং উদ্ধারকৃত জাল ওই এলাকার একটি মাঠে পুড়িয়ে ধ্বংস করা হয়।