Logo
শিরোনাম :
ভৈরব থানার নারী পুলিশ সদস্য সাঈদা আক্তারের মৃত্যু ভৈরবে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ.লীগের ২৮ নেতাকর্মীসহ অজ্ঞাত আসামী ১২০ জন ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ

ভৈরবে শেচ্ছা শ্রম ও নিজস্ব অর্থায়নে ভাঙ্গা রাস্তা মেরামত করলেন এলাকাবাসী

ফজলুর রহমান, ভৈরব ( কিশোরগঞ্জ)
প্রকাশকাল : শনিবার, ১১ জুলাই, ২০২৬
Oplus_131072

কিশোরগঞ্জের ভৈরবে শেচ্ছা শ্রম ও নিজস্ব অর্থায়নে ভাঙ্গা রাস্তা মেরামত করলেন এলাকাবাসীর। আজ শনিবার ১১ জুলাই  দুপুর১২ টার সময় প্রায় আধা কিলোমিটার চন্ডিবেড় ও কালিপুর মধ্যে পাড়া সংযোগ সড়কের মেরামত কাছ শুরু করেন কালিপুর ১২নং ওয়ার্ডের জনসাধারণ। এই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম মামুনুর রশিদ, কিশোরগঞ্জ জেলা বারের সভাপতি এডভোকেট মিজানুর রহমান, ১২ নং ওয়ার্ড বিএনপি সভাপতি গোলাম মস্তোফা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানাযায় প্রায় অর্ধ কিলোমিটারের চন্ডিবের কালিপুর সংযোগ সড়কটি একটি জনগুরুত্বপূর্ণ সড়ক। এই সড়ক দিয়ে দুটি ইউনিয়ন সহ পৌর এলাকার কয়েকটি গ্রামের মানুষের ভৈরব বাজার,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও উপজেলার সাথে যোগাযোগের মাধ্যম হিসাবে ব্যবহৃত হয়। রাস্তাটি এতটাই নাজুক যে সম্প্রতি এক প্রসুতি এই রাস্তা দিয়ে যাতায়াতের সময় যানবাহনের ঝাকুনিতে প্রসব বেদনা শুরু হলে

এই খানেই তার সন্তান ভূমিষ্ট হয়। রাস্তাটির কাজের টেন্ডার হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ না করায় বৃষ্টিতে রাস্তাটির আরো নাজুক অবস্থার সৃষ্টি হয়ে পড়ে। তাই জনসাধারণের দুর্ভোগ লাগবে এলাকাবাসী, রাবিস ও বালি ফেলে রোলার মেরে রাস্তাটি মেরামত করে জনসাধারণের দুর্ভোগ লাগবের উদ্যোগ নিয়েছেন এবং আজ থেকে  কাজ শুরু করেছেন।

স্থানীয়রা বলেন,  বর্তমানে এ রাস্তা দিয়ে চলাচলের অনুপযোগী হয়ে গেছে। রাস্তার পাশে ড্রেনটাও ভেঙে আর ময়লা আবর্জনায় ভরাট হয়ে গেছে। ড্রেনের ময়লা আবর্জনা আর পানি মানুষের ঘর বাড়িতে ঢুকে গেছে।  মানুষের বসবাসেরও উপযোগী নয়। রাস্তাটি বর্তমানে খুবই সংকীর্ণ। এক পাশে ড্রেন আছে আরেক পাশে নেই। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ, যাতে করে এ রাস্তাটির অপর পাশে আরেকটি ড্রেন নির্মান ও রাস্তাটি আরো প্রশস্ত করা হলে অত্র অঞ্চলের মানুষের দুর্ভোগ লাগব হবে।

উপজেলা নির্বাহী অফিসার কে এম মামুনুর রশিদ বলেন, কালিপুরবাসী নিজ উদ্যোগে এ রাস্তাটি সংস্কারের উদ্যোগ নিয়েছেন। এ রাস্তায় আরো বেশ কিছু কাজ প্রয়োজন।আমরা পৌরসভার পক্ষ থেকেও সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করবো যাতে রাস্তাটির সাময়িক মেরামত করে দেওয়া যায়। এটি একটি ব্যস্ততম রাস্তা। মিনিটে মিনিটে অসংখ্য যানবাহন চলাচল করে থাকে। শুধু এ রাস্তাটিই নয়,এখানে একটি কবরস্থান ও ঈদগাহ মাঠ রয়েছে। সেখানেও রাস্তার প্রয়োজন। এছাড়াও বিলের জলাবদ্ধতা রয়েছে। এলাকাবাসীর সহযোগিতায় এসকল সমস্যাগুলো দ্রুত সময়ের মধ্যেই সমাধান করার চেষ্টা করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host