Logo

ভৈরবে রেলওয়ে পুলিশের বিশেষ অভিযানে ৪ জন আটক

নিউজ ডেস্ক
প্রকাশকাল : শনিবার, ২৩ মে, ২০২৬
Oplus_131072

ভৈরবে রেলওয়ে পুলিশের বিশেষ অভিযানে ৪ জন আটক

ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে রেলওয়ে থানার অফিসার ইনচার্জ সাঈদ আহমেদ-এর নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে ৪ জনকে আটক করেছে পুলিশ। আজ ২৩ মে শনিবার সকালে স্টেশনের প্লাটফর্ম ও তৎসংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো ভৈরব থানাধীন তাতারকান্দি এলাকার নজরুল ইসলামের ছেলে লোকমান মিয়া (৩৫),পঞ্চবটী বউবাজার এলাকার সেলিম মিয়ার ছেলে সালমান হোসেন (১৯)শাহ আলম মিয়ার ছেলে নীরব (২২) ও চন্ডিবের মধ্যপাড়ার মুসলিম মিয়ার ছেলে সুজন মিয়া (৪০)।
ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ সাঈদ আহমেদ বলেন, আজ সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভৈরব রেলওয়ে স্টেশনে ডিউটিরত রেলওয়ে পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে পশ্চিম আউটার থেকে জুয়া খেলা অবস্থায় লোকমান ও সালমানকে গ্রেফতার করে চলমান মোবাইল কোর্ট এর মাধ্যমে ৩০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। পৃথক আরেকটি অভিযানে, প্লাটফর্ম থেকে মোবাইল চুরির চেষ্টায় সুজন কে ৬০ দিনের এবং রেল লাইনের পূর্ব আউটারে পাথর নিক্ষেপ করার অপরাধে নীরব মিয়াকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে স্টেশনে এবং তৎসংলগ্ন এলাকায় পুলিশের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। চুরি ছিনতাই রোধেও ট্রেনে তৎপর রয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host