কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা নদী থেকে অজাত নামা(৪০)এক ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে ভৈরব নৌ-থানা পুলিশ। আজ ৩০ জুন মঙ্গলবার সন্ধা ৬টা ২০ মিনিটের দিকে পুলতাকান্দা হাজী আসমত আলী ঘাট সংলগ্ন থেকে ভাসমান এই লাশটি উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে ৪ থেকে ৫ দিন পূর্বে এই লোকটিকে হত্যা করে লাশটি বস্তায় ভরে নদীতে ফেলা দেয়া হয়েছে। লাশটি কয়েক দিন পানিতে ফুলে বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় সনাক্তকরণ সম্ভব না হওয়ায় ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছেন নৌ-থানার পরিদর্শক কে এম মনিরুজ্জামান চৌধুরী। লাশের পরনে এলটি লুঙ্গি ছাড়া আর কিছুই ছিল না।
জানাযায়, আজ বিকালে ভৈরব শহরের পুলতাকান্দা হাজী আসমত আলী ঘাটে একটি বস্তা ভেসে আসে। দুরগন্ধ আসা বস্তাটি ভাসতে দেখে এলাকাবাসী নৌ থানা পুলিশকে খবর দেয়। সন্ধা ৬টা ২০ মিনিটের দিকে পুলিশ বস্তাটি টেনে তীরে এনে বস্তার মুখ খুলতেই বেড়িয়ে আসে অজ্ঞাত নামা ব্যক্তির বিকৃত লাশ। পুলিশ লাশের সূরতহাল রিপোর্ট তৈরি করে লাশ থানায় নিয়ে যায়। লাশের পরিচয় সনাক্তকরণে পার্ববর্তী থানাগুলোতে মেসেজ পাঠানো হয়েছে।
ভৈরব নৌ-থানার পরিদর্শক কে এম মনিরুজ্জামান চৌধুরী বলেন লোকমুখে খবর পেয়ে আমি সঙ্গীয় ফোর্স নিয়ে সন্ধায় পুলতাকান্দার মেঘনা নদীর হাজী আসমত আলী ঘাটে গিয়ে একটি প্লাস্টিকের ভাসমান বস্তা দেখতে পাই। বস্তাটি নদীর তীরে টেনে এনে মুখ খুলতেই বেড়িয়ে আসে একটি বিকৃত পুরুষের লাশ। লাশটি ফুলে যাওয়ায় তার পরিচয় সনাক্তকরণ সম্ভব হয়নি। তাই লাশটি ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। নিহতের পরিচয় সনাক্তকরণে আমাদের চেষ্টা অব্যাহত আছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে লাশটি বস্তায় ভরে ৪ থেকে ৫ দিন আগে নদীতে ফেলা হয়েছে। লাশ ভাসতে ভাসতে ভৈরবের হাজীআসমত আলী ঘাটে আসে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।