কিশোরগঞ্জের ভৈরবে গ্রামের বাজারে নামকরণ নিয়ে সংঘর্ষে দুইজন নিহতের ঘটনায় রুবেল মিয়া (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রোরবার ভোর রাতে বাজিতপুর এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত রুবেল মিয়া ভৈরব উপজেলার আকবরনগর গ্রামের আক্তার মিয়ার ছেলে।
উল্লেখ্য, গত ২৭ জুলাই আকবরনগর ও মিরারচর গ্রামের সংঘর্ষের ঘটনায় মিরারচর গ্রামের মাসুদ ও হিরণ আকবরনগরবাসীর বল্লমের আঘাতে মারা যায়। পরে লাশের ময়না তদন্ত শেষে পরদিন মঙ্গলবার তাদের দাফন করা হয়। দাফন শেষ করে মিরারচরবাসী আকবরনগর গ্রামে হামলা, লুটপাট শুরু করে। গত কয়েকদিন ধরে চলছে লুটপাট ভাংচুর। নিহতের ঘটনার পর পুলিশ ও মিরারচরবাসীর ভয়ে আকবরনগর গ্রামের মানুষ বাড়িঘর ফেলে পালিয়েছে। এখন পুরো গ্রামটি মানুষ শূন্য হয়ে যাওয়ায় লুটপাট ভাংচুরের ঘটনা ঘটে।
এবিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মাহবুর রহমান জানান, বাজারে নামকরণ নিয়ে দুই গ্রামের সংঘর্ষের ঘটনায় দুইজন নিহতের মামলার এজাহারভুক্ত আসামী রুবেল মিয়া নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অপর আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহৃত রয়েছে বলে তিনি জানান।