Logo
শিরোনাম :
রেল কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ভৈরব স্টেশনে মানববন্ধন ও প্রতিবাদসভা ভৈরবে ১০ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেফতার ভৈরবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের নেতৃত্বে স্বামী-স্ত্রী ও শ্যালক গ্রেপ্তার কুলিয়ারচরে জুয়েল হত্যা: নিরপরাধদের অব্যাহতি ও প্রকৃত খুনিদের ফাঁসির দাবিতে ফুঁসে উঠেছে বড়চারাবাসী চিরকুটে লেখা ছিল- “আপনি আগামী এক মাসের মধ্যে ভৈরব ছেড়ে দিন। না হলে আপনার পরিণতি ভয়ংকর হবে।” ভৈরবে ৩ বারের মেয়র বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ ইন্তেকাল করেছেন কুলিয়ারচরে ইউএনও’র ব্যতিক্রমী পদক্ষেপে দম্পতির মুখে আবার ফুটেছে হাসির ঝিলিক শোক সংবাদ ভৈরব পৌরসভার সাবেক মেয়র, বীর মুক্তিযোদ্ধা ফকরুল আলম আক্কাছ আর নেই।। তিনি কিছুক্ষণ আগে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন নিসচা ভৈরব শাখার ৮৩ সদস্যের মাঝে পরিচয়পত্র বিতরণ, নিরাপদ সড়ক নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান আরজেন্টিনা ও স্পেনের ফাইনাল খেলা উপলক্ষে ভৈরবপুরের ৮ বংশের ৭ শ লোকের মিলন মেলা।। গরুর মাংস দিয়ে ভুড়িভোজ

ভৈরবে পৃথক অভিযানে ৪ নারীসহ ৫ জন গ্রেফতার

নিউজ ডেস্ক
প্রকাশকাল : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

কিশোরগঞ্জের ভৈরবে পৃথক অভিযানে মাদক কারবারী আছিয়া ও তার ২ সহযোগীসহ ৩ নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব কার্যালয়ের সদস্যরা। আটককৃতরা হলেন আছিয়া আক্তার (২৮), ইতি বেগম (৪১) ও পপি বেগম (২৫)। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা, আখাউড়া ও বিজয়নগর উপজেলায়। তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করে। আজ মঙ্গলবার বিকেলে শহরের সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতু এলাকা থেকে তাদেক আটক করা হয়। এছাড়াও পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার রোকসানা আক্তার (৩৫) ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার মো. সিরাজ মিয়া (৪৮) নামে আরও দুইজনকে আটক করা হয়। এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করে আটককৃতদেরকে রাত ৯টার দিকে ভৈরব থানায় হস্তান্তর করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ভৈরব সার্কেল।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে মোট ৬ কেজি গাঁজা উদ্ধারসহ ৪জন নারী ও একজন পুরুষকে আটক করা হয়েছে। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় দুটি পৃথক নিয়মিত মামলা দায়ের করে ৯টার দিকে আটককৃতদেরকে থানায় হস্তান্তর করি। মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host