কিশোরগঞ্জের ভৈরবে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সরকার নিষিদ্ধ চায়না দোয়ারী জাল গোদামজাত ও বিক্রি এবং ক্রয়ের অপরাধে এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ১লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় ভৈরব বাজারের ঘোড়াকান্দা রোডের একটি আবাসিক এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজিমুল হক।
অভিযানে সরকার নিষিদ্ধ চায়না দোয়ারী জাল গোদামজাত ও বিক্রির দায়ে জাল ব্যবসায়ী বশির আহামেদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে নিষিদ্ধ চায়না দোয়ারী জাল ক্রয় করার দায়ে সাব্বির মিয়া ও সোহাগ মিয়াকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানাসহ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে
ভোক্তা অধিকার আইনে খাজা বেকারির মালিক হাজী মিজানুর রহমানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেন, ভৈরব শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা ও ভূমি অফিসের কর্মচারীরা অভিযানে সার্বিক সহযোগিতা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আজিমুল হক বলেন, নিষিদ্ধ চায়না দোয়ারি জাল বিক্রির দায়ে বশির আহমেদকে ৫০ হাজার এবং ক্রয়ের দায়ে দুই ক্রেতাকে ২০ হাজার টাকাসহ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে
ভোক্তা অধিকার আইনে খাজা বেকারির মালিক হাজী মিজানুর রহমানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।