কিশোরগঞ্জের ভৈরবের নদীবাংলা শপিং কমপ্লেক্সে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬ টি ফাষ্ট ফুড প্রতিষ্টানকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি ও মেয়াদহীন খাদ্য দ্রব্য মজুদ ও বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ২ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে । আজ বেলা ১১ টা থেকে ১ টা পর্যন্ত এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী মেজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ভূমি এ এইচ এম আজিমুল হক।
অভিযানে নরসিংদী কাবাব ঘর”র ম্যানেজার অপু তালুকদারকে ৫০ হাজার টাকা,ছোট মামা রেস্টুরেন্টের মালিক মাসুদ মিয়াকে ৫০ হাজার,
ইউএস বাংলা রেস্টুরেন্টের মালিক শরীফুল ইসলামকে ২৫ হাজার, ওসান বাইট রেস্টুরেন্টের মালিক দূর্জয় মিয়াকে ৫০ হাজার, নরসিংদী ফুড জোনের ম্যানেজার মহসিনকে ৫০ হাজার ও ক্রেসপি রেস্টুরেন্টের মালিক আজিজুলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, গত দুই দিন আগে এক দম্পতি নদী বাংলা শপিং কমপ্লেক্সের একটি ফাষ্ট ফুডের দোকানের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন।
ভুক্তভোগী দম্পতি হাসপাতালে থেকে সুস্থ হয়ে এসে নির্বাহী মেজিস্ট্রেট এএইচ এম আজিমুল হক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন। তারই প্রেক্ষিতে আজ এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ফাষ্টফুডের প্রত্যেকটি দোকানেই পাওয়া যায় মেয়াদহীন খাদ্য সামগ্রী।
এছাড়াও খাবার অনুপযোগী খাদ্য সামগ্রী মজুদ রাখায় বিভিন্ন অংকে ৬ প্রতিষ্টানকে ২লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে প্রত্যেককে দেয়া হয় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড। ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারী গণ।