Logo
শিরোনাম :
ভৈরব থানার নারী পুলিশ সদস্য সাঈদা আক্তারের মৃত্যু ভৈরবে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ.লীগের ২৮ নেতাকর্মীসহ অজ্ঞাত আসামী ১২০ জন ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ

ভৈরবে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১ আহত ২৫।। বাড়িঘরে অগ্নিসংযোগ।। রেললাইন অবরুদ্ধ

নিউজ ডেস্ক
প্রকাশকাল : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
Oplus_131072

কিশোরগঞ্জের ভৈরবে বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে মাসুদ মিয়া নামে ১ জন নিহত ও ২৫ জন আহতের ঘটনা ঘটেছে। মুমূর্ষু অবস্থায় ৮ জনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। তাদের মধ্যে হিরণ মিয়ার অবস্থা গুরুতর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কালিকাপ্রসাদ ইউনিয়নের ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের দুই পাশের সীমানা স্থাপিত বাজারের নামকরণ নিয়ে ৩০ বছর ধরেই বিরোধ চলে আসছে আকবরনগর ও মিরারচর গ্রামবাসীর মধ্যে। আর এই নামকরণ নিয়েই কয়েকদিন ধরে আবার দুই গ্রামবাসীর মধ্যে উত্তেজনা দেখা দিলে আজ সকালে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের ২৫  জন আহত ও মীরার চরের মাসুদ  (৪০) নামের ১ জন নিহত হয়। এই সময় বাড়িঘর ভাঙচুর সহ খড়ের গাঁদায় আগুন দেওয়া হয়। এছাড়াও  সংঘর্ষকারীরা এক পর্যায়ে রেললাইন টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেয়। ফলে ভৈরব ময়মনসিংহ রেলপথে ২টি ট্রেন ভৈরব ও কুলিয়ারচরে আটকা পড়েছে। এ সময় যাত্রীরা যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। পরিস্থিতি নিবন্ধনে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে মোতায়েন রয়েছে।
এর আগে গতকাল ভৈরব কুলিয়ারচরের সংসদ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম আকবরনগর ও মীরারচর গ্রামের লোকজনকে নিয়ে আলোচনা করে এ বিরোধের অবসানের লক্ষ্যে সুষ্ঠু সমাধানের আশ্বাস দিলেও তার আজ সকালেই পুনরায় ঝগড়ায় লিপ্ত হয়।
আকবরনগর গ্রামবাসীর দাবি-এ বাজারের তিন দিকেই আকবরনগর। এখানে আমাদের জমি রয়েছে। কাগজপত্রেও সবকিছু আকবরনগর নামে। বিগত ৩০ বছর যাবৎ এ বাজার আমাদের দখলে। মীরারচরবাসী তারা চায় জোরপূর্বক মীরারচর নামে বাজারের নামকরণ করতে। এটা আমরা কোনোভাবেই মেনে নেব না। মীরারচর বাসী সংঘর্ষে আমাদের বাড়িঘর ভাঙচুর, লুটপাট করে আগুন জ্বালিয়ে দিয়েছে।

অপরদিকে একই দাবি তুলছেন মীরারচর গ্রামবাসী। তারাও বলছেন, আকবরনগর গ্রামের লোকজন আমাদের বাড়িঘর ভাঙচুর, লুটপাট আর অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষতিগ্রস্ত করেছে ভৈরব স্টেশন মাস্টার আবু ইউছুফ বলেন, সংঘর্ষের কারণে সংঘর্ষকারীরা টিনের বেড়া দিয়ে রেললাইন বন্ধ করে রেখেছে। ফলে বিজয় এক্সপ্রেস ট্রেন কুলিয়ারচর আর ভৈরব স্টেশনে এগারসিন্দুর আটক থাকলেও পরবর্তীতে এগারসিন্দুর ট্রেনটি ঢাকায় নিয়ে যাওয়া হয়।
ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  কে এম আজিমুল হক বলেন, ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ারসার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। সংঘর্ষে একজন মারা গেছে বলে নিশ্চিত হয়েছি। বাড়িঘরের আগুন নেভাতে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছে। তবে রেললাইন এখনো পর্যন্ত ক্লিয়ার করা যায়নি। তবে চেষ্টা চলছে উভয় পক্ষকে সমজোতায় আনার জন্য।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host