কিশোরগঞ্জের ভৈরবে রিক্সার গ্যারেজ থেকে মাদক সেবন বিক্রি ও মাদককারবারে সংশ্লিষ্টতার অভিযোগে ৩ জনকে আটক করেছে মাদক বিরোধী টাক্স ফোর্সের অভিযানের সদস্যরা। বুধবার সন্ধায় শহরের আমলাপাড়া এলাকার একটি রিক্সার গ্যারেজ তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, সুমন মিয়া,রব মিয়া ও মূছা মিয়া।
জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের আমলাপাড়া এলাকার একটি রিক্সার গ্যারেজে মাদক বিরুধী অভিযান চালায় টাস্কফোর্স। উপজেলা নির্বাহী মেজিস্ট্রেট এ এইচ এম আজিমুল হকের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেলের সদস্য ও র্যাব-১৪ সিপিসি ২ এর সদস্যদের সমন্বয়ে গঠিত অভিযানে গ্যারেজ থেকে ৫ জনকে আটক করা হয়। মাদক উদ্ধার ও মাদক কারবারে জড়িত থাকায় ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। আর ২ দুজনের মাদক সংশ্লিষ্টতা যাচাই বাছাই করে পরিবারের লোকজনের কাছ েেক মোছলেকা রেখে ছেড়ে দেয়া হয়।