Logo
শিরোনাম :
ভৈরব থানার নারী পুলিশ সদস্য সাঈদা আক্তারের মৃত্যু ভৈরবে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ.লীগের ২৮ নেতাকর্মীসহ অজ্ঞাত আসামী ১২০ জন ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ

ভৈরবে টাকা আত্মসাতের ঘটনায় বাড়িঘরে হামলা।। ভাঙচুর ও লুটপাট

নিউজ ডেস্ক
প্রকাশকাল : সোমবার, ২৯ জুন, ২০২৬

কিশোরগঞ্জের ভৈরবে দালালের কাছ থেকে টাকা উদ্ধার করে আত্মসাতের ঘটনায় রাতের আধারে অতর্কিত হামলায় মারধোর ও একাধিক বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ২৮ জুন রোববার রাত সাড়ে ১১টায় পৌর শহরের চণ্ডিবের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় একই বংশের হাজী মনু মিয়ার বাড়ি ও হাজী রুস্তম মিয়ার বাড়ির লোকজনের মধ্যে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ভৈরব-কুলিয়ারচর সার্কেল সহকারী পুলিশ সুপার আবু মুছা শেখ এর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মারধোর ও ভাঙচুরে ঘটনায় হাজী মনু মিয়ার বাড়ির বাদল মিয়া গুরুতর আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। মারধোর ও ভাংচুরের তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানা অফিসার ইনচার্জের ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা তদন্ত কর্মকর্তা লিমন বোস।

এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ৭ মাস আগে পৌর শহরের চণ্ডিবের এলাকার জামাল মিয়ার ছেলে নাঈমকে বিদেশে নেয় দড়িচণ্ডিবের এলাকার জনৈক দালাল। সেখানে চুক্তি অনুযায়ী প্রকৃত ভিসা না হওয়ায় সে ফিরে আসে। পরে ওই দালালের কাছ থেকে বিদেশের নেয়ার চুক্তির ২ লক্ষ টাকা ফিরিয়ে আনতে দায়িত্ব নেয় হাজী রুস্তম মিয়ার বাড়ির আতি মিয়া। পরে সেই টাকা ফিরিয়ে এনে আত্মসাৎ করে আতি মিয়া। এ ঘটনায় বিষয়টি হাজী মনু মিয়ার বাড়ির লোকজন জিজ্ঞেস করতে গেলে সেখানে বাকবিতন্ডা হয়। এঘটনায় বাদল মিয়া নামের একজনকে রুস্ত মিয়ার বাড়ির লোকজন মারধর করে আহত করে। এক পর্যায়ে রাতের আধারে আতি মিয়ার বসতঘরসহ চারটি বাড়িতে অতর্কিত হমলা চালিয়ে ভাঙচুর করে মনু মিয়ার বাড়ির যুবকেরা।
এ বিষয়ে জামাল মিয়া বলেন, আমার ছেলেকে বিদেশে পাঠালে ভিসা ঠিক না থাকায় সেখান থেকে ফিরে আসে। দালালের কাছ থেকে টাকা ফেরত আনতে আমি আতি মিয়াকে জানিয়ে সাহায্য চাইলে সে ২ লক্ষ টাকা উদ্ধার করে এনে দেড় ১ লক্ষ ৭০ হাজার টাকা রেখে আমাকে ৩০ হাজার টাকা দেয়। আমি আমাদের বংশের বাদলকে বিচার দিলে বাদল টাকার কথা জিজ্ঞেস করলে তাকেও মারধোর করে আতি মিয়া।
এ বিষয়ে আতি মিয়ার ভাই বাবুল মিয়া বলেন, টাকার লেনদেন আমার ভাইয়ের সাথে তবে কেন আমার বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করলো তারা। আমাকে নিঃস্ব করে দিয়েছে। আমি এর বিচার চাই। প্রতিবেশি বাছির মিয়া বলেন, টাকা নিয়ে ঝগড়া একই বংশের লোকের। রস্তার পাশে আমার বাড়িতে অতর্কিত হামলা চালিয়েছে ভাঙচুর ও লুটপাট করেছে। আমি অপরাধীদের বিচা৷ চাই।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জের ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা তদন্ত কর্মকর্তা লিমন বোস বলেন, বিদেশের টাকা লেনদেন নিয়ে একই বংশের দুই পক্ষে দ্বন্দ্ব হয়েছে। কিন্তু এখানে তৃতীয় পক্ষের বাড়িঘর ভাঙচুরের ঘটনা দেখতে পেয়েছি। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনী ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host