Logo

ভৈরবে জনতার হাতে ইয়াবাসহ নারী আটক

নিউজ ডেস্ক
প্রকাশকাল : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
Oplus_131072

  • ভৈরবে জনতার হাতে ইয়াবাসহ নারী আটক
    কিশোরগঞ্জের ভৈরবে শীর্ষ মাদক কারবারি জাহিদ হোসেন ওরফে ভোলার স্ত্রী রাবেয়া বেগমকে ইয়াবাসহ আটক করেছে এলাকাবাসী। গত সোমবার (২৫ মে) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে ভৈরব পৌর শহরের কমলপুর আমলাপাড়া এলাকায় রাবেয়ার বাড়িতে অভিযান চালায় এলাকাবাসী। এ সময় রাবেয়ার হেফাজতে থাকা ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে
    রাবেয়াকে উদ্ধারকৃত ইয়াবাসহ থানা হেফাজতে নিয়ে যায়।

    স্থানীয়রা বলেন, দীর্ঘদিন ধরে ভোলা ও তার স্ত্রী রাবেয়া তার নিজ বাড়িতে মাদক ব্যবসা করে আসছিল। বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হলেও জামিনে বেরিয়ে পুনরায় একই পেশায় জড়িয়ে পড়ে।
    এ বিষয়ে ভৈরব থানার (সেকেন্ড অফিসার) উপ-পরিদর্শক এমদাদুল কবির বলেন, গ্রেফতারকৃত রাবেয়া দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে এর আগেও মাদকের একাধিক মামলা রয়েছে। রাবেয়ার স্বামী আজিজুল হক ভোলা ওরফে জাহিদ হোসেন ভোলা’র বিরুদ্ধেও বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত রাবেয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

     


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host