ভৈরবে চুরির অপবাদে সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে মারধর করলেন আইওডব্লিউ
কিশোরগঞ্জের ভৈরবে সিয়াম (১৩) নামে সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে চুরির অপবাদে মারধোর করার অভিযোগ উঠেছে বাংলাদেশ রেলওয়ে উর্ধ্বতন উপ-সহবারী প্রকৌশলী (কার্য্য) ভৈরব কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে। সিয়াম বাংলাদেশ রেলওয়ে উচ্ছ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। তার বাবা তাজুল ইসলাম পেশায় একজন দোকানদার। গতকাল ২৬ জুন শুক্রবার বিকাল আনুমানিক সাড়ে তিনটার সময় রেলওয়ে থানা সংলগ্ন ট্রমা কোয়াটারে এ ঘটনা ঘটে বলে জানায় ভুক্তভোগী শিক্ষার্থী ও তার পরিবারসহ প্রতিবেশিরা। সিয়াম ও তার বাবা মা রেলওয়ের একটি পরিত্যক্ত বাসায় বসবাস করছেন।
সরজমিনে গিয়ে জানাযায়,শুক্রবার বিকাল সাড়ে তিনটার সময় খেলার উদ্দ্যেশ্যে সিয়াম ট্রমা কলোনীতে ঢুকে। এ সময় আই ও ডব্লিউ মোয়াজ্জেম হোসেন চুরির অপবাদ দিয়ে সিয়ামকে বেধরক মারধোর করেন। শুধু তাই নয়, স্টেশন থেকে রেলওয়ে নিরাপত্বা বাহিনীর সদস্যদের ডেকে এনে তাদের দিয়েও সিয়ামকে লাঠিপেটা করানো হয়। পরে খবর পেয়ে সিয়ামের পিতা মাতা গিয়ে সিয়ামকে ছাড়িয়ে আনেন।
ভুক্তভোগী সিয়াম বলে, ট্রমা কোয়াটারটি আমার বাসা সংলগ্ন। বাংলাদেশ রেলওয়ে উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (কার্য্য) ভৈরব রেলওয়ে অফিসার মোয়াজ্জেম হোসেন এখানে বসবাস করেন। আমি বিকালে খেলাধুলা করার জন্য ট্রমা কলোণীতে পবেশ করি। এ সময় তিনি আমাকে দেখে ডেকে নিয়ে আটক করেন এবং আমাকে মারধোর করেন। আমি বার বার বলতে চেয়েছিআমার বাসা এখানেই। আমার বাবা মা আছেন। সাবইকে জিজ্ঞেস করে দেখেন আমি চোর না। ইন আমার কোনো কথাই না শুনে আমাকে মারধোর করেন এবং স্টেশন থেকে নিরাপত্বাবাহিনীকে ডেকে এনে অআমাকে তাদের দিয়েও মারধোর করান।
সিয়ামের বাবা বলেন, আমার ছেলে কখনো চুরি করতে পারে এটা আমি বিশ^াস করি না। তিনি একজন সরকারী অফিসার হয়ে কিভাবে এমন চোট্ট একটি ছেলেকে নির্মম ভাবে মারধোর করতে পারেন। জিজ্ঞেস করতে গেলে নি আমাদেরকে আরো উলেণ্টা হুমকি দেন। বাড়াবাড়ি করলে কোয়াটার থেকে আমাদের বের করে দেবেন। আবার বলেন আমাদেরকে পুলিশে দেবেন। আমি বিষয়টি উধ্বতন কর্মকতাদের জানিয়েছি।
সিয়ামের মা বলেন, আমার ছেলে কোনো রকম অপরাধমূরক কর্মকান্ডের সাথে জড়িত নয়। সে রেলওয়ে স্কুলে সপ্তম শেওণিতে লেখা পড়া করছে। আমার ছেলে খেলাধুলা করার জন্য কোয়টারে ঢুকলে আইওডব্লিও সাহেব আমার ছেলেকে চুরির অপবাদ দিয়ে মারধোর বেধরক মারধোর করেন। আমি জিজ্ঞেস করতে গেলে উনি আমাদেরকে রেলওয়ে কলোণী থেকে বিতাড়িত করে দিবে বরেও হুমকি দেয়।
সিয়ামের প্রতিবেশিরা বলেন, সিয়াম খুবই ভালো ছেলে। সে লেখাপড়ায়ও মনযোগী। সে কখনো চরির মতো কোনো কাজ করতে পারে না। তাকে মারধোর করাটা আইওডব্লিউ সাহেব ঠিক করেনি। তার পিতা মাতার কাছে বিচার দিতে পারতো। তাছাড়া সিয়ামের কাছ থেকে তো চুরির কোনো মালও পায়নি। অযথাই এ ছোট্ট ছেলেটাকে মারধোর করেছেন।
এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (কার্য্য) ভৈরব রেলওয়ে অফিসার মোয়াজ্জেম হোসেন বলেন, গত এক সপ্তাহ ধরেই এখানে চুরির ঘটনা ঘটছে। গত দুদিন আগেও সিয়ামের বয়সি আরো দুটি ছেলেকে এসির যন্ত্রাংশ চুরির কারনে আটক করে একজনকে তাদের পিতা মাতার কাছে হস্তান্তর করেছি। অপরজনকে সরকারী আশ্রয় (অভ্যর্থনা)কেন্দ্র মীরপুর প্রেরণ করি। গতকাল সিয়ামকে আমি পূর্বে যেখানে চুরির ঘটনা ঘটেছিল সেখানে পাই। চোর সন্দেহে আটক করলেও তাকে আমি তেমন মারধোর করিনি। সে বাচ্ছা হিসেবে তাকে শাসন সরুপ দু একটি চড় থাপ্পর দিয়েছি। নিরাপত্বা বাহিণীও তাকে মেরেছে ঠিকই, তবে তেমন না। যেটুকু মেরেছে তার মাতা। নিরাপত্বাবাহিনীর হাত থেকে লাঠি কেড়ে নিয়ে তার মা নিজেইে মেরেছে। আমি পুলিশে দিতে চেয়েছিলাম ঠিকই। এখানকার বাসিন্দা রাজু সিং এর সুপারিশে সিয়ামকে পুলিশে না দিয়ে তার বাবা মার কাছে সোপর্দ করেছি।