Logo
শিরোনাম :
কুলিয়ারচরে জুয়েল হত্যা: নিরপরাধদের অব্যাহতি ও প্রকৃত খুনিদের ফাঁসির দাবিতে ফুঁসে উঠেছে বড়চারাবাসী চিরকুটে লেখা ছিল- “আপনি আগামী এক মাসের মধ্যে ভৈরব ছেড়ে দিন। না হলে আপনার পরিণতি ভয়ংকর হবে।” ভৈরবে ৩ বারের মেয়র বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ ইন্তেকাল করেছেন কুলিয়ারচরে ইউএনও’র ব্যতিক্রমী পদক্ষেপে দম্পতির মুখে আবার ফুটেছে হাসির ঝিলিক শোক সংবাদ ভৈরব পৌরসভার সাবেক মেয়র, বীর মুক্তিযোদ্ধা ফকরুল আলম আক্কাছ আর নেই।। তিনি কিছুক্ষণ আগে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন নিসচা ভৈরব শাখার ৮৩ সদস্যের মাঝে পরিচয়পত্র বিতরণ, নিরাপদ সড়ক নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান আরজেন্টিনা ও স্পেনের ফাইনাল খেলা উপলক্ষে ভৈরবপুরের ৮ বংশের ৭ শ লোকের মিলন মেলা।। গরুর মাংস দিয়ে ভুড়িভোজ কুলিয়ারচরে বিভাটেক চালকের ওপর হামলা ও মারধর; থানায় মামলা, বিবাদীদের হুমকির মুখে বাদীর পরিবার কুলিয়ারচরে রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী: এলাকাবাসীর তোপের মুখে কাজ বন্ধ করলো এলজিইডি কুলিয়ারচর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগে ব্যস্ত সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মামুন

ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ নারী গ্রেফতার

মিজানুর রহমান পাটোয়ারী
প্রকাশকাল : বুধবার, ৮ জুলাই, ২০২৬

কিশোরগঞ্জের ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ সাহেরা বেগম (৩৮) নামে মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ভৈরব সার্কেল সদস্যরা। আজ ৮ জুলাই বুধবার সন্ধ্যা ছয়টার সময় শহরের পলতাকান্দা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক চন্দন গোপাল সুর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পলতাকান্দা মাদক কারবারি সাহেরা বেগমের বাড়িতে মাদক বিরোধী অভিযান চালানো হয়। তথ্যের ভিত্তিতে উল্লিখিত মাদক কারবারির বসত ঘরে তল্লাশি চালিয়ে ৪ কেজি গাঁজা ও ২১০ পিস ইয়াবা উদ্ধারসহ জব্দ করা হয়েছে। এছাড়াও মাদক বিক্রির নগদ ৬০ হাজার ৭৮০ টাকা সহ গাঁজা পরিমাপের ১টি ডিজিটাল মেশিন উদ্ধার করা হয়। এ ঘটনায় আসামির বিরুদ্ধে পরিদর্শক জনাব চন্দন গোপাল সুর বাদী হয়ে সংশ্লিষ্ট ধারায় ভৈরব থানায় ১টি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
একই দিনে এর আগে আরেকটি অভিযানে চন্ডিবের পলতাকান্দা এলাকার মৃত ছোবান মিয়ার ছেলে রায়হান উদ্দিন উদয়(২৩)কে ১০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ িব এইচ এম আজিমুল হক এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ শত টাকা অর্থদণ্ড করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host