Logo
শিরোনাম :
ভৈরব থানার নারী পুলিশ সদস্য সাঈদা আক্তারের মৃত্যু ভৈরবে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ.লীগের ২৮ নেতাকর্মীসহ অজ্ঞাত আসামী ১২০ জন ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ

ভৈরবে উদ্বোধনের ৫ বছরেও চালু হয়নি মৎস্য অবতরণ কেন্দ্র।। কার্যক্রম চালুর উদ্যোগ নিচ্ছেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

জয়নাল আবেদীন রিটন ।।
প্রকাশকাল : শনিবার, ১১ জুলাই, ২০২৬

কিশোরগঞ্জের ভৈরবে উদ্বোধনের পাঁচ বছরেও চালু হয়নি ভৈরব মৎস্য অবতরণ কেন্দ্রটি। আধুনিকায়ন, নানাবিধ সুযোগ সুবিধা থাকার পরও এখানে আসতে অনীহা প্রকাশ করছে স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা বলছেন, পুরোনো আড়তে আমাদের অনেকেরই নিজস্ব জায়গাতেই ব্যাবসা করছি। সেখানে কোনও ভাড়া দিতে হয় না। তা ছাড়া অবতরণ কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই। নেই কোনো কোল্ড স্টোরেজের সুবিধা। অবতরণ কেন্দ্রে গেলে সরকারকে ৪০ পার্সেন্ট রাজস্বও দিতে হবে। মৎস্য অবতরন কেন্দ্রটি পরিদর্শন করে ব্যবসায়ীদের সুবিধার্থে দ্রুত সময়ের মধ্যে এটির কার্যক্রম চালু করার আশ্বাস দিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম।
জানা যায়, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের বাংলাদেশ মৎস্য উন্নয়ন প্রকৌশলীর উদ্যোগে মেঘনা ফেরীঘাট এলাকায় ২০ কোটি ৭৯ লক্ষ ৪০ হাজার টাকা ব্যয়ে ২৭ শতাংশ জায়গায় নির্মিত আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্রটি উদ্ধাবন হয় ২০২১ সালের ১৩ অক্টোবর। মৎস্য ব্যবসায়ীদের নিরাপত্তা ও সুবিধাদির মধ্যে রয়েছে চতুর্দিকে বাউন্ডারি দেয়াল, অকশন স্যাড, প্যাকিং শেড, ৩৫টি আড়ত ঘর, ১টি, সোলার প্যানেল, কোয়ালিটি কন্ট্রোল ল্যাব, গভীর নলকূপ, ট্রাক পার্কিং, আইস ক্লোসার ও জেনারেটর ব্যবস্থা। মূল ভবনটি ৬ হাজার ১ শ বর্গফুট জায়গায় নির্মিত। এখানে রয়েছে ৫ টন মৎস্য ধারণ ক্ষমতাসম্পন্ন আইসপ¬ø্যান্ট। আধুনিক এই মৎস্য অবতরণ কেন্দ্রটি উদ্বোধনের পাঁচ বছরেও কোল্ডষ্টোরেজ সুবিধা না থাকা, ভাড়ার টাকার পাশাপাশি বিক্রীত মাছের লভ্যাংশের ৪০ পার্সেন্ট রাজস্ব দিতে হবে বলে অবতরণ কেন্দ্রে আসতে অনীহা মৎস্য আড়তদারদের।

মৎস্য আড়ত সমবায় সমিতির সহ-সভাপতি মো. আবু তাহের মিয়া বলেন, মৎস্য ব্যবসায়ীদের জন্য এখানে যে জায়গা রয়েছে তা খুবই কম। যার ফলে আমরা এখানে এসে ব্যাবসা করতে পারছি না। আমাদের রাত্রিকালীন মাছের যে আড়ত আছে, সেখানে প্রচুর জায়গা আছে। যে পরিমাণ মাছ এখানে আসে সে পরিমাণ মাছের জায়গা হবে না এ ভবনে।
স্থানীয় কয়েকজন মাছ ব্যবসায়ী বলেন, নৈশ মৎস্য আড়তে আমাদের নিজস্ব জায়গা রয়েছে। বর্তমানে আমরা সেখানেই ব্যাবসা করছি। এ ভবনে আমাদের আসার আর কোনো সুযোগ নাই। এটাকে চালু করতে হলে একটা সুযোগ আছে, সেটা হলো বর্তমানে রাস্তার উপরে পংকুর বাজার নামে যে বাজারটি বসে সেটাকে এখানে নিয়ে আসলে এ ভবনের কার্যক্রম চালু করা যেতে পারে। ২১ কোটি টাকা ব্যয় করে এখানে এ ভবনটি নির্মাণ না করে যদি আমাদের আড়তেও করতো, তাহলেও সরকার অনেক টাকা রাজস্ব পেতো। এখানে হচ্ছে সোয়া একর জায়গা। আমাদের আড়তে হচ্ছে ছয় একর জায়গা। এটা কখনো চালু হওয়ার সম্ভাবনা নাই। এটা সব সময়ই পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকবে। মাছ ব্যবসায়ী আবু হানিফ বলেন, আমরা এখন আমাদের নিজস্ব জায়গাতে ব্যাবসা করছি। আমাদের নিজস্ব ঘর আছে। এখানে ভাড়া দিয়ে আবার লভ্যাংশের ৪০ পার্সেন্ট টাকা সরকারকে দিতে হবে। তাহলে আমরা এখানে আসবো কেন। ঐখানে পর্যাপ্ত জায়গা নেই। নেই কোনো কোল্ড স্টোরেজের সুবিধা। তা ছাড়া আমাদের মাছ বিক্রির লভ্যাংশের ৪০ পার্সেন্ট রাজস্ব দিয়ে দিতে হবে। আমরা ২ শতাধিক আড়তদার রয়েছি। জায়গা দেওয়া হচ্ছে ৩৫ জনের মতো। এছাড়াও নানাবিধ সমস্যার কারণে আমরা ঐ কেন্দ্রে যেতে পারছি না।

পরিদর্শন শেষে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের মাধ্যমে গত প্রায় পাঁচ বছর আগে বিগত সরকারের সময় এ স্থাপণাটি নির্মিত হয় প্রায় বিশ কোটি টাকা ব্যয় সাপেক্ষে। দুখ জনক হলেও সত্য গত পাঁচ বছরেও সরকারি অর্থে নির্মিত এ প্রতিষ্টানটি আজু চালু হয়নি। প্রকল্পটি ঠিক আছে। তবে এটার সম্ভাব্য প্রয়োজনীয়তা যাচাই বাছাই না করে এটার মতো সারা দেশে অপরিকল্পিত ভাবে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছিল। তারই একটি প্রমান ভৈরবে এসে দেখতে পেলাম। যেহেতু সরকারের অর্থ ব্যয় হয়েছে, কোন সরকার করেছে সেটা বড়ো কথা নয়। কি ভাবে এটাকে কর্মক্ষম করা যায়, কার্যকরি ভাবে এটাকে ব্যবহার করা যায় সেক্ষেত্রে মৎস্য ব্যবসায়ী, বিশি,ষ।ট ব্যাক্তিবর্গ গুনিজনসহ সবাইকে নিয়ে বসে আমরা আলোচনা করে এটাকে ব্যবহার করার চেষ্টা করবো।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host