Logo
শিরোনাম :
কুলিয়ারচরে জুয়েল হত্যা: নিরপরাধদের অব্যাহতি ও প্রকৃত খুনিদের ফাঁসির দাবিতে ফুঁসে উঠেছে বড়চারাবাসী চিরকুটে লেখা ছিল- “আপনি আগামী এক মাসের মধ্যে ভৈরব ছেড়ে দিন। না হলে আপনার পরিণতি ভয়ংকর হবে।” ভৈরবে ৩ বারের মেয়র বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ ইন্তেকাল করেছেন কুলিয়ারচরে ইউএনও’র ব্যতিক্রমী পদক্ষেপে দম্পতির মুখে আবার ফুটেছে হাসির ঝিলিক শোক সংবাদ ভৈরব পৌরসভার সাবেক মেয়র, বীর মুক্তিযোদ্ধা ফকরুল আলম আক্কাছ আর নেই।। তিনি কিছুক্ষণ আগে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন নিসচা ভৈরব শাখার ৮৩ সদস্যের মাঝে পরিচয়পত্র বিতরণ, নিরাপদ সড়ক নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান আরজেন্টিনা ও স্পেনের ফাইনাল খেলা উপলক্ষে ভৈরবপুরের ৮ বংশের ৭ শ লোকের মিলন মেলা।। গরুর মাংস দিয়ে ভুড়িভোজ কুলিয়ারচরে বিভাটেক চালকের ওপর হামলা ও মারধর; থানায় মামলা, বিবাদীদের হুমকির মুখে বাদীর পরিবার কুলিয়ারচরে রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী: এলাকাবাসীর তোপের মুখে কাজ বন্ধ করলো এলজিইডি কুলিয়ারচর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগে ব্যস্ত সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মামুন

বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার মাঝে যে মানসিক শান্তি পাওয়া যায় সেটা অন্য কাজে নেই

কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
প্রকাশকাল : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার মাঝে যে মানসিক শান্তি পাওয়া যায় সেটা অন্য কাজে নেই

বিনামূল্যে গরীব দুখীদের চিকিৎসা সেবা দেওয়ার মাঝে যে মানসিক শান্তি পাওয়া যায় তা অন্য কোনো কাজে তেমনটা পাওয়া যায় না। ভৈরবে অর্থাভাবে চিকিৎসা না পাওয়া অসহায় একজন অত্যন্ত দরিদ্র ও সামর্থ্যহীন রোগীর সম্পুর্ণ চিকিৎসা ব্যায় নিজে বহন করে সফলতার পর আত্মতৃপ্তির সাথে এমন কথা বলেন গরীবের বন্ধু খ্যাত ডা. মিজানুর রহমান কবির। নীরবে-নিভৃতে, প্রচারের আড়ালে থেকে প্রতিনিয়ত অসহায় ও সামর্থ্যহীন এমন অসংখ্য রোগীদের পাশে দাড়িয়ে চিৎিসা সেবা দিয়ে যাচ্ছেন তিনি। সম্প্রতি এক দরিদ্র ও অসহায় রোগীর চিকিৎসায় তাঁর বাড়িয়ে দেওয়া মানবিক হাত ভৈরব জুড়ে প্রশংসিত হচ্ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে।

ঘটনাটি শেয়ার করে ভৈরবের স্থানীয় সামাজিক কর্মী রাসেল জানান, বেশ কিছুদিন আগে জটিল একটি সমস্যা নিয়ে ভৈরবের একজন অত্যন্ত দরিদ্র ও সামর্থ্যহীন রোগী চন্ডিবের সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বেশ কিছু ব্যয়বহুল পরীক্ষা-নিরীক্ষা করার পরামর্শ দেন। কিন্তু এতো টাকা ব্যয় করে পরীক্ষা-নিরীক্ষা ও উন্নত চিকিৎসা করানোর মতো আর্থিক সামর্থ্য ওই অসহায় রোগীর ছিল না।
কোনো উপায় না পেয়ে নিরুপায় রোগী সামাজিক কর্মী রাসেলের সাথে যোগাযোগ করেন। রাসেল তাৎক্ষণিকভাবে বিষয়টি গরীবের বন্ধু খ্যাত ডাক্তার মুহাম্মদ মিজানুর রহমান কবির-কে ফোনে জানান। ফোনের ওপাশ থেকে ডা. মুহাম্মদ মিজানুর রহমান কবির যে উদারতা দেখান, তা সত্যিই বিরল। তিনি রাসেলকে বলেন- “রাসেল, তোমরা তো সামাজিক কাজ করো। এই ভালো কাজে মাঝেমধ্যে আমাদেরও তোমাদের পাশে রেখো। কোনো সমস্যা নেই, রোগীকে এখনই আমার চেম্বারে পাঠিয়ে দাও। পরীক্ষা-নিরীক্ষাসহ যাবতীয় যা চিকিৎসা লাগে, আমি করে দিচ্ছি।”

পরবর্তীতে রোগীকে ডাক্তার মিজানুর রহমান কবিরের চেম্বারে পাঠানো হলে, তিনি কোনো ফি ছাড়াই রোগীকে দেখেন। শুধু তাই নয়, রোগীর প্রায় ৪ থেকে ৫ হাজার টাকা মূল্যের যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করিয়ে দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থাপত্র প্রদান করেন।
মানবিকতার এখানেই শেষ নয়। পরদিন ডাক্তার মিজানুর রহমান কবির নিজে সামাজিক কর্মী রাসেলকে ফোন করে বলেন- “রাসেল, এইরকম দরিদ্র, অসহায় ও সামর্থ্যহীন কোনো রোগী যদি টাকার অভাবে চিকিৎসা করাতে না পারে, তবে নিঃসংকোচে আমার কাছে পাঠিয়ে দিও। কোনো সমস্যা নাই, আমি সাধ্যমতো ফ্রিতে চিকিৎসা করে দিবো।”
ডা. কবিরের এমন নিঃস্বার্থ ও হৃদয়স্পর্শী কথা শুনে তাঁর প্রতি ভৈরববাসীর সম্মান ও ভালোবাসা আরও বহুগুণ বেড়ে গেছে। বর্তমান সময়ে যেখানে চিকিৎসা সেবা বাণিজ্যিকীকরণের অভিযোগে বিদ্ধ, সেখানে ডাক্তার মিজানুর রহমান কবিরের মতো মানবিক চিকিৎসকেরা সমাজের জন্য এক একটি আলোকবর্তিকা।
এব্যাপারে ডা. মুহাম্মদ মিজানুর রহমান কবিরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি মানব সেবার অঙ্গীকার নিয়ে একজন চিকিৎসক হয়েছি। শুধু অর্থের বিনিময়েই নয়, বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার মাঝে যে মানসিক শান্তি পাওয়া যায়, অন্য কোনো কাজে ততটা শান্তি পাওয়া যায় না। আমি সকলের সুস্বাস্থ্য কামনা করি।”
ভৈরবের সর্বস্তরের মানুষ এই গুণী ও মানবিক চিকিৎসকের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host