Logo
শিরোনাম :
ভৈরব থানার নারী পুলিশ সদস্য সাঈদা আক্তারের মৃত্যু ভৈরবে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ.লীগের ২৮ নেতাকর্মীসহ অজ্ঞাত আসামী ১২০ জন ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ

বাঞ্ছারামপুর স্কুল কমিটির সভাপতি হলেন আ,লীগ নেতা জুলাই হত্যা মামলার আসামি,এলাকায় চাঞ্চল্য,সভাপতি ঘিরে মিশ্র প্রতিক্রিয়া

শাহীন আহমেদ সাজু, বাঞ্ছারামপুর(ব্রাহ্মণবাড়িয়া)।।
প্রকাশকাল : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
Oplus_131072

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের ৫৯ নং ফরদাবাদ উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নিয়োগকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নবগঠিত কমিটির সভাপতি করা হয়েছে ফরদাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এবং বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী যুবলীগের নতুন কমিটির প্রত্যাশিত শিক্ষা, প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক মোঃ কামরুল হাসানকে।

স্থানীয়দের একাংশের অভিযোগ, নবনিযুক্ত সভাপতি মোঃ কামরুল হাসানের বিরুদ্ধে ‘জুলাই হত্যা মামলা’ রয়েছে। এছাড়া তাকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মদদ দিচ্ছেন ফরদাবাদের কয়েকজন প্রভাবশালী রাজনীতি নেতা। পর্দার আড়াল থেকে ওই কলকাঠি নাড়ছেন বলেও অভিযোগ করেছেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী বলেন, “একজন মামলার আসামিকে স্কুলের মতো স্পর্শকাতর প্রতিষ্ঠানের কমিটির সভাপতি করা হলে শিক্ষার পরিবেশ নষ্ট হবে। আমরা এই নিয়োগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দ্রুত এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানাচ্ছি।”

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কামরুল হাসানের বিভিন্ন রাজনৈতিক নেতাদের সাথে ছবি ভাইরাল হওয়ায় বিষয়টি আরও আলোচনায় এসেছে। এ নিয়ে স্থানীয় এক রাজনীতি গুষ্টির মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

এ বিষয়ে অভিযুক্ত কামরুল হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের বলেন, “২০১৭ সালে আমি আওয়ামী লীগের কমিটিতে ছিলাম। মামলার বিষয়ে তদন্ত হয়েছে। মামলা আছে কি না আমি জানি না। এলাকার লোক আমাকে স্কুলের সভাপতি বানিয়েছে।”
সরকার পতনের আগে আওয়ামী লীগের কোনো পদে ছিলেন কিনা জানতে চাইলে তিনি বলেন, “সেটা আমি জানি না।”

বাঞ্ছারামপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল আজিজ বলেন, “অভিযোগ পেলে তদন্ত করে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিদ্যালয়ের স্বার্থ ও শিক্ষার মান ঠিক রাখতেই কমিটি গঠন করা হয়। মামলার কপি পেলে আমরা দেখব।”

ফরদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর-নাহার বেগম বলেন, “বিষয়টা আমরা জানি না। গ্রামবাসী উনাকে সভাপতি বানিয়েছে। উনাদের রাজনৈতিক পদ-পদবি আছে কিনা সেটাও আমরা জানি না।”

এ বিষয়ে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, “অভিযোগ সত্য হলে তাকে আমরা বাতিল করে দিব।”

বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ অক্ষুণ্ণ রাখতে দ্রুত বিষয়টির সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host