বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুরের এক শিক্ষিকা শামসুন্নাহারের বিরুদ্ধে একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় ও সচেতন মহল জানিয়েছে, শিক্ষার্থীর হাত ভাঙা নিয়ে যে গুজব ছড়ানো হচ্ছে, তার কোনো সত্যতা নেই।
আসল ঘটনা কি?
এলাকাবাসী ও স্কুল সংশ্লিষ্টদের দাবি অনুযায়ী, ওই শিক্ষার্থীর হাত আগে থেকেই ভাঙা ছিল।
শুধুমাত্র জল ঘোলা করার জন্য একটি মহল শিক্ষিকা শামসুন্নাহারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, ম্যাডাম খুবই আন্তরিক। বেতের সামান্য আঘাতে কারো হাত ভেঙে যাবে, এটা কেউ বিশ্বাস করবে না। এটা পরিকল্পিত অপপ্রচার।”
সচেতন মহলের প্রতিবাদ:
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মানিকপুরের সচেতন মহল, শিক্ষক সমাজ ও অভিভাবকরা। তাদের বক্তব্য:
একজন শিক্ষক কখনোই ছাত্রের ক্ষতি চান না। শাসন করা শিক্ষকের দায়িত্ব। কিন্তু সেই শাসনকে পুঁজি করে একজন সম্মানিত শিক্ষিকার সম্মানহানি করা হচ্ছে। আমরা এই অপপ্রচারের তীব্র নিন্দা জানাই।”
তারা আরও জানান, শিক্ষিকা শামসুন্নাহার দীর্ঘদিন ধরে সুনামের সাথে শিক্ষকতা করে আসছেন। তার বিরুদ্ধে এর আগে কোনো অভিযোগ ছিল না।
প্রশাসনের প্রতি আহ্বান:
সচেতন মহল প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, গুজবে কান না দিয়ে সঠিক তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করতে এবং যারা একজন শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।
সহকারী শিক্ষিকা শামসুন্নাহার জানান, বাচ্চারে কোন সময় আঘাত করেছে আমি নিজেও জানিনা। যদি আঘাত করতাম সাথে সাথে বলা হলো না কেন। গত বৃহস্পতিবার কাহিনী। এতদিনে কেন। যদি হাত ভাঙ্গা হয়ে থাকে আমার বেতের আঘাতে। বিশ্বাস যোগ্য নয়। তারপরও আমি আমার ছাত্র যেহেতু আমি তার পরিবারের প্রতি তার প্রতি ভূমিকা পালন করেছি। আমি তার পরিবারে পাশে দাঁড়িয়ে আছি।
সহকারী শিক্ষক মোঃ মারুকফ জানান , বিষয়টা অত্যন্ত দুঃখজনক। বেতের আঘাতে হাত ভেঙ্গে যায় আমরা বলতে পারি না। সত্যটা আমরা কখনো বলতে পারি না।
সহকারী শিক্ষক কর্মকর্তা খাদিজা আক্তার জানান, আমাদের আজিজ স্যার ঘটনাস্থলে গিয়েছে। বেতের আঘাতে হাত ভেঙ্গে যাবে এটা বিশ্বাসযোগ্য নয়।
বাঞ্ছারামপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল আজিজ জানান, আমি ঘটনাস্থলে গিয়েছি। তদন্ত চলছে। তদন্ত শেষ করে জানা যাবে। বেতের আঘাতে হাত ভেঙে যাবে এটা বিশ্বাসযোগ্য সবাই করতে পারে না।
চর মানিকপুরের প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ইকরা মনি মায়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে ওনার মোটো ফোন বন্ধ পাওয়া যায়।