দলের দুঃসময়ে মাথা উঁচু করে দায়িত্ব পালন করা ত্যাগী নেতা হাজ্বী মোঃ নসু মিয়া এখন বাঞ্ছারামপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে এলাকাবাসীর আলোচনায়।
আ,লীগের “রক্তচক্ষু” উপেক্ষা করে তিনি দলের দুঃসময়ে আছাদ নগর ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এর দায়িত্ব অত্যন্ত সফলতার সাথে পালন করেছেন।
বর্তমানে তিনি বাঞ্ছারামপুর পৌর বিএনপির সহ-সভাপতি এবং আছাদ নগর ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এর দায়িত্বে আছেন।
হাজ্বী মোঃ নসু মিয়া বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি’র দুঃসময়ের কান্ডারী, বর্তমান উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি একে এম মুসা এবং বাঞ্ছারামপুর পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সালে মুসা’র অত্যন্ত আস্থাভাজন।
বিগত দিনগুলোতে মেহেদী হাসান পলাশে প্রতিটি দলীয় প্রোগ্রামে হাজ্বী মোঃ নসু মিয়া সরাসরি দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে অংশগ্রহণ করেছেন।
আছাদনগরে শাহ আলম বলেন,
নসু মিয়া সাহেব অত্যন্ত সৎ ও যোগ্য মানুষ। দুঃসময়ে যখন অনেকে ঘরে বসে ছিল, তখন উনি মিছিল-মিটিং এ সামনে ছিলেন। এমন নেতাই আমাদের দরকার।”
আছাদনগর বাজারে চাউল ব্যবসায়িক মোঃ কবির হোসেন বলেন,যুবসমাজ নসু চাচাকে ভালোবাসে। উনি মাদকের বিরুদ্ধে কথা বলেন,ছেলেদের ভালো পথে আনার চেষ্টা করেন। আমরা চাই উনিই আমাদের কাউন্সিলর হোক।”
ফাতেমা বেগম বলেন,
উনি গরীবের বন্ধু। কোনো অসহায় মানুষ সাহায্য চাইলে ফিরিয়ে দেন না। মেধাবী ও পরিশ্রমী একজন মানুষ। ৯ নং ওয়ার্ডের মানুষ উনাকেই বেছে নেবে।”
আছাদনগর ৯নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর মোঃ হাজী মোঃ নসু মিয়া বলেন,গরিব দুঃখী মানুষের পাশে থাকার জন্য। নারী শিক্ষা উন্নয়নের জন্য। ৯নং ওয়ার্ডের আমি কাউন্সিলর প্রার্থী।
আপনারা আমাকে সমর্থন করবেন।
আপনারা সমর্থনে আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করব ইনশাল্লাহ।
নসু মিয়ার ছেলের রুহুল আমিন তিনি ছাত্রদলের রাজনীতি থেকে শুরু করে,সৌদি আরব বিএনপির একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তৎকালীন রাজনৈতিক বিএনপি লোকজনের সাথে। সৌদি আরব রিয়াদের নেতাদের নিয়ে আ,লীগ সরকার বিরুদ্ধেও সোচ্চার ছিলেন।