Logo
শিরোনাম :
ভৈরব থানার নারী পুলিশ সদস্য সাঈদা আক্তারের মৃত্যু ভৈরবে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ.লীগের ২৮ নেতাকর্মীসহ অজ্ঞাত আসামী ১২০ জন ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ

বাঞ্ছারামপুরে ১৫ বছর ধরে প্রজেক্টের গ্রাসে ২০ হাজার মানুষের জীবিকা হুমকির মুখে

শাহীন আহমেদ সাজু, বাঞ্ছারামপুর(ব্রাহ্মণবাড়িয়া)।।
প্রকাশকাল : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী গ্রামের ঐতিহ্যবাহী বালিয়াদহ বিল আজ দখলদারদের কবলে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ ১৫ বছর ধরে বাইরের দরের প্রভাবে পুরো বিল জুড়ে শুধু প্রজেক্ট আর প্রজেক্ট। ফলে বিলের শত শত বিঘা ধানি জমি একেবারেই শেষ হয়ে গেছে।

এই বিষয়ে কথা বলেন স্থানীয় সচেতন নাগরিক *বাহার উদ্দিন*। তিনি বলেন, “বালিয়াদহ বিলটা শুধু একটা বিল না, এটা ২০ হাজার মানুষের জীবিকা। এই বিলের সাথে সরাসরি জড়িত ৪০০ পরিবার। বর্ষাকালে যখন মানুষ বেকার হয়ে যায়, যখন কাজ থাকে না, তখন এই বিল থেকেই মানুষ মাছ ধরে, শাক-সবজি তুলে জীবিকা নির্বাহ করতো। আজ প্রজেক্টের কারণে গরীব মানুষের সেই শেষ সম্বলটুকুও কেড়ে নেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “এই প্রজেক্টগুলোর কারণে ধানের জমিগুলো একেবারেই শেষ। কিন্তু বিএনপি ও আওয়ামী লীগের কিছু নেতাকর্মীদের ভয়ে কেউ কিছু বলে না।”

এলাকাবাসীর একটাই প্রশ্ন, আমরা ভোট দিয়ে জননেতা জোনায়েদ সাকি এমপি কে জয় করিয়েছি। তিনি কি দিলেন আমাদের? শুধু প্রজেক্ট আর প্রজেক্ট? এই জন্য কি আমরা তাকে ভোট দিয়েছিলাম?

তাই এলাকার ২০ হাজার মানুষের পক্ষ থেকে মাননীয় সংসদ সদস্য জোনায়েদ সাকি সাহেবের কাছে আকুল আবেদন, দয়া করে এই অবৈধ প্রজেক্টগুলো বন্ধ করুন। মানুষকে তার নিজের জমিতে ধান লাগানোর সুযোগ করে দিন। বিলটাকে বিলের মতো থাকতে দিন, যাতে বর্ষাকালে বেকার মানুষগুলো আবার বিলে গিয়ে তাদের জীবিকা নির্বাহ করতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host