Logo
শিরোনাম :
ভৈরব থানার নারী পুলিশ সদস্য সাঈদা আক্তারের মৃত্যু ভৈরবে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ.লীগের ২৮ নেতাকর্মীসহ অজ্ঞাত আসামী ১২০ জন ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ

বাঞ্ছারামপুরে সরকারি রাস্তা দখল করে ইটের স্তূপ।। দুর্ভোগ লাগবে প্রশাসনের হস্থক্ষেপ চায় জনগণ

শাহীন আহমেদ সাজু, বাঞ্ছারামপুর(ব্রাহ্মণবাড়িয়া)।।
প্রকাশকাল : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী ইউনিয়নের খোদাইবাড়ি এলাকায় হেলাল বেপারী মাদ্রাসার সামনের সরকারি রাস্তার ওপর ইটের স্তূপ করে রাখার অভিযোগ উঠেছে। এতে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি রাস্তা ভাঙারও অভিযোগ করেছেন স্থানীয়রা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রূপসদী খোদাইবাড়ি হেলাল বেপারী মাদ্রাসার সামনের পাকা রাস্তার প্রায় অর্ধেক জুড়ে স্তূপ করে রাখা হয়েছে লাল ইট। ছবিতে দেখা যায়, কয়েকজন শ্রমিক রাস্তার ওপরেই ইট ভেঙে গুড়া করছেন। রাস্তার পাশে ইটের কারণে রিকশা, ভ্যান ও পথচারীদের চলাচলে চরম বিঘ্ন ঘটছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি মহল প্রভাব খাটিয়ে মাদ্রাসার সামনের এই সরকারি রাস্তাটি দখল করে ইট, বালু ও নির্মাণ সামগ্রী রাখছে। রাস্তার ওপর ইট ভাঙার কারণে পাকা সড়কটিও দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, “এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত ছাত্র-ছাত্রী মাদ্রাসায় যাতায়াত করে। ইটের স্তূপের কারণে ছোট বাচ্চারা দুর্ঘটনার শঙ্কায় থাকে। প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।”

এ বিষয়ে রূপসদী ইউনিয়ন পরিষদের প্যালেন চেয়ারম্যানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে দ্রুত সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সরকারি সম্পত্তি দখল করে রাখার সুযোগ নেই।”

সরকারি রাস্তা এভাবে দখল করে জনদুর্ভোগ সৃষ্টির ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। দ্রুত ইটের স্তূপ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host