Logo
শিরোনাম :
ভৈরব থানার নারী পুলিশ সদস্য সাঈদা আক্তারের মৃত্যু ভৈরবে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ.লীগের ২৮ নেতাকর্মীসহ অজ্ঞাত আসামী ১২০ জন ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ

বাঞ্ছারামপুরে বালিয়াদহ ও গলাচিপা বিল দখলমুক্তের দাবিতে উত্তাল রূপসদী

শাহীন আহমেদ সাজু, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
প্রকাশকাল : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদীতে বালিয়াদহ বিল ও গলাচিপা বিল দখলমুক্ত ও উন্মুক্তের দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে রূপসদী জামাই বাজার থেকে দক্ষিণ বাজার পর্যন্ত হাজারো কৃষক ও জেলে এই মিছিলে অংশ নেন।

মিছিলে ব্যানারে লেখা ছিল – “স্বার্থান্বেষী রাজনৈতিক নেতাদের প্রশ্রয়ে তথাকথিত মৎস্য প্রজেক্টের নামে আবাদি কৃষি জমি ও জলাশয় ধ্বংসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল”
এসময় এলাকার ভুক্তভোগী জেলেরা সাংবাদিকদের কাছে তাদের ক্ষোভের কথা জানান।

সাক্ষাৎকারে জেলে আবু খায়ের বলেন, “এই বালিয়াদহ বিলে আমরা ২০ হাজার মানুষ মাছ ধরে খাই। কিন্তু একটা প্রভাবশালী মহল ইজারার নামে বিল দখল করে আমাদের বিলে নামতে দেয় না। আমরা গরিব মানুষ, আমাদের পেটে লাথি মারছে তারা।”

জেলে শাহ আলম বলেন, “গলাচিপা বিলে আমাদের আবাদি জমি ছিল। মৎস্য প্রজেক্টের নামে আমাদের জমি জোর করে দখল করে লাখ লাখ টাকার মাছ বিক্রি করে কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে রাজনৈতিক নেতারা। আমরা এর প্রতিবাদ জানাই।”

আপেল চাঁদ বলেন,”আমরা কোনো ইজারা মানি না। বিল হলো সরকারি সম্পদ, জনগণের সম্পদ। আমরা চাই বিল দুটি অবিলম্বে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হোক। না হলে আমরা আরও কঠোর কর্মসূচি দেব।”

এলাকাবাসীর অভিযোগ, একটি রাজনৈতিক ও স্বার্থান্বেষী চক্র দীর্ঘদিন ধরে এই দুটি বিল দখল করে রেখেছে।

বিক্ষোভে অংশ নেওয়া সকলের একটাই দাবি – অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপে বালিয়াদহ ও গলাচিপা বিল দখলমুক্ত করে ৪০ হাজার জেলে পরিবারের জীবিকা রক্ষা করা হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host