Logo
শিরোনাম :
ভৈরব থানার নারী পুলিশ সদস্য সাঈদা আক্তারের মৃত্যু ভৈরবে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ.লীগের ২৮ নেতাকর্মীসহ অজ্ঞাত আসামী ১২০ জন ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ

বাঞ্ছারামপুরে ফরদাবাদ ৯নং ওয়ার্ডে মেম্বার পদে আবুল হাসেমকে ঘিরে জনতার সমর্থন, ফুল দিয়ে বরণ করলেন উপজেলা বিএনপি নেতৃবৃন্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
প্রকাশকাল : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও কারা নির্যাতিত ত্যাগী নেতা আবুল হাসেম মিয়াকে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশ ও সাধারণ সম্পাদক এ কে এম মুসা সহ স্থানীয় নেতাকর্মীরা।

আসন্ন ইউপি নির্বাচনে আবুল হাসেম মিয়া ৯নং ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হবেন বলে জানা গেছে। তার প্রার্থীতা ঘোষণার পর থেকেই এলাকায় ব্যাপক সাড়া পড়েছে।

স্থানীয় বাসিন্দা আব্দুল কাশেম মিয়া বলেন, “তিনি অত্যন্ত ভালো মানুষ। আবুল হাসেম মিয়া যদি মেম্বার হয়, তাহলে জনগণের প্রকৃত উন্নয়ন হবে। ভোটের মাধ্যমে আমরা তাকেই চাই।”

মোঃ সাদেক মিয়া বলেন, “তিনি মেম্বার হিসেবে অত্যন্ত যোগ্য। তিনি শিক্ষা অনুরাগী মানুষ, মেধাবী ছাত্রদের পাশে কাজ করবেন।”

একজন শিক্ষক বলেন, “আবুল হাসেম মিয়া খুব মেধাবীদের পাশে কাজ করবেন, সবসময় মানুষের পাশে থাকবেন। বিশেষ করে নারী শিক্ষা ও এলাকার উন্নয়নের জন্য তিনি নিরলসভাবে কাজ করে যাবেন। সবকিছু ঠিক থাকলে তিনি এলাকার জন্য একজন যোগ্য জনপ্রতিনিধি হবেন।”

স্থানীয়দের প্রত্যাশা, আবুল হাসেম মিয়া মেম্বার নির্বাচিত হলে শিক্ষা, নারী শিক্ষার প্রসার এবং জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host