ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো: আসাদুজ্জামান আসাদ-এর নির্বাচনী প্রচারণা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ফরদাবাদ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে ফরদাবাদ ইউনিয়নের সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানস্থল বর্ণিল সাজে সজ্জিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
চেয়ারম্যান পদপ্রার্থী মো: আসাদুজ্জামান আসাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরদাবাদ ৯ নং ওয়ার্ডে বিএনপি সভাপতি -মো: আবুল হাসেম, সাধারণ সম্পাদক, ফরদাবাদ ইউনিয়ন যুবদল ও সাংগঠনিক সম্পাদক – মো: আলী আহম্মেদ,
সাধারণ সম্পাদক, বাঞ্ছারামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের মো: কাউসার আহম্মেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শফিকুল ইসলাম (মধু মেম্বার) এবং উপস্থাপনায় ছিলেন আবুল কাশেম (কাজল মাস্টার)।
আয়োজনে – ফরদাবাদ ইউনিয়ন সর্বস্তরের জনগণ, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া।
প্রধান অতিথির বক্তব্যে মো: আসাদুজ্জামান আসাদ বলেন, “আমি চেয়ারম্যান হতে চাই না, আমি আপনাদের সেবক হতে চাই। ফরদাবাদ ইউনিয়নকে একটি মডেল, মাদকমুক্ত ও উন্নয়নমুখী ইউনিয়ন হিসেবে গড়তে আপনাদের দোয়া ও ভোট চাই।”
এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব সমাজ ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের শেষ করা হয়