Logo
শিরোনাম :
ভৈরব থানার নারী পুলিশ সদস্য সাঈদা আক্তারের মৃত্যু ভৈরবে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ.লীগের ২৮ নেতাকর্মীসহ অজ্ঞাত আসামী ১২০ জন ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ

বাঞ্ছারামপুরে ছাত্রলীগের তৎপরতা।। জনমনে চরম আতঙ্ক ও উদ্বেগ

শাহীন আহমেদ সাজু, বাঞ্ছারামপুর(ব্রাহ্মণবাড়িয়া)।।
প্রকাশকাল : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের হঠাৎ তৎপরতা বেড়ে যাওয়ায় জনমনে চরম আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। ১৫ই আগস্টকে ঘিরে আ.লীগের বড় ধরনের ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা হতে পারে এমনটাই স্থানীয়দের আশঙ্কা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, বাজার ও গুরুত্বপূর্ণ পয়েন্টে ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের গোপন বৈঠক এবং মোটরসাইকেল মহড়ার খবর পাওয়া যাচ্ছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর তাদের এই প্রকাশ্য আনাগোনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাতের আঁধারে বিভিন্ন স্থানে জড়ো হয়ে তারা সাধারণ মানুষকে ভয়ভীতি দেখাচ্ছেন। অনেককে হুমকি-ধামকি দেওয়ার অভিযোগও উঠেছে। এতে করে এলাকার শান্তিপূর্ণ ও স্বাভাবিক পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা করছেন সচেতন মহল।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, মাঠে সক্রিয় হওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও উসকানিমূলক পোস্ট দিয়ে তারা শান্তিপূর্ণ
পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করছে। তাদের এই তৎপরতা বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ও বিশৃঙ্খলার ইঙ্গিত দিচ্ছে, যার পেছনে আওয়ামী লীগের বড় ধরনের ষড়যন্ত্র থাকতে পারে বলে মনে করছেন অনেকে।

এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসনের দ্রুত ও কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তাদের দাবি, অবিলম্বে পুলিশি টহল জোরদার এবং চিহ্নিত সন্দেহভাজনদের নজরদারি ও আইনের আওতায় না আনলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে বাঞ্ছারামপুর থানার এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, “পরিস্থিতি আমাদের নজরদারিতে রয়েছে। উপজেলার শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বোচ্চ তৎপর রয়েছে। যে কোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host