Logo
শিরোনাম :
ভৈরব থানার নারী পুলিশ সদস্য সাঈদা আক্তারের মৃত্যু ভৈরবে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ.লীগের ২৮ নেতাকর্মীসহ অজ্ঞাত আসামী ১২০ জন ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ

বাঞ্ছারামপুরে আগুনে সর্বস্ব হারাল দুই পরিবার, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

শাহীন আহমেদ সাজু, বাঞ্ছারামপুর(ব্রাহ্মণবাড়িয়া)।।
প্রকাশকাল : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে দুটি বসতঘর, আসবাবপত্রসহ ঘরের অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে দুই পরিবারের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

মঙ্গলবার রাত আড়াইটার দিকে উপজেলার সোনারামপুর ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় সৌদি আরবপ্রবাসী মো. আনোয়ার মিয়া ও রিকশাচালক তাইজুদ্দিন মিয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, সিলিং ফ্যানের কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। মুহূর্তের মধ্যে আগুন ঘরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এরই মধ্যে দুটি বসতঘর ও ভেতরে থাকা আসবাবপত্রসহ অধিকাংশ মালামাল পুড়ে যায়।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ক্ষতিগ্রস্ত তাইজুদ্দিন বলেন, আগুনে তাঁর ও ছোট ভাইয়ের ঘর, আসবাবপত্র এবং ঘরে থাকা খাবারের চাল পর্যন্ত পুড়ে গেছে। এতে তাঁরা কার্যত নিঃস্ব হয়ে পড়েছেন। সরকারি সহায়তা না পেলে পরিবার নিয়ে চলা কঠিন হয়ে পড়বে।

সোনারামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে দুই পরিবারের ঘর পুড়ে গেছে। বর্তমানে পরিবার দুটির খাবারেরও সংকট রয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হলে ক্ষতিগ্রস্ত পরিবার দুটি উপকৃত হবে।

বাঞ্ছারামপুর উপজেলা ফায়ার সার্ভিসের লিডার আব্দুল কাদের বলেন, আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে দুটি ঘর ও ভেতরে থাকা মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির চূড়ান্ত পরিমাণ তদন্ত শেষে নির্ধারণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host