বিশ্ব উদ্যোক্তা দিবস উপলক্ষে ঢাকা স্কুল অফ ইকোনমিক্সের উদ্যোক্তা অর্থনীতি বিভাগের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক এবং ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের সন্তান জোনায়েদ সাকি।
বক্তব্যে তিনি বাঞ্ছারামপুরসহ দেশের তরুণদের নিয়ে বিশেষভাবে ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, “বাঞ্ছারামপুরের তরুণরা মেধাবী ও সম্ভাবনাময়। তাদের শুধু সুযোগ আর দিকনির্দেশনা দরকার। তরুণরা যদি উদ্যোক্তা হয়, তাহলে বেকারত্ব কমবে, এলাকার অর্থনীতি ঘুরে দাঁড়াবে।”
তিনি আরও বলেন, “আমি সবসময় তরুণদের নিয়ে চিন্তা করি। কারণ এই দেশের ভবিষ্যৎ তোমাদের হাতে। চাকরির জন্য হাহাকার না করে নিজেরাই চাকরি তৈরির কারখানা হও। রাষ্ট্র ও সমাজকে তোমাদের পাশে দাঁড়াতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উদ্যোক্তা তৈরির কেন্দ্রে পরিণত করতে হবে।”
অনুষ্ঠানে ঢাকা স্কুল অফ ইকোনমিক্সের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন স্টার্টআপের তরুণ উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। বক্তারা তরুণদের জন্য সহজ ঋণ, প্রশিক্ষণ ও নীতিগত সহায়তার দাবি জানান।
অনুষ্ঠান শেষে কয়েকজন সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।