বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী ইউনিয়নের পুত্রবধূ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ন সচিব মোঃ জাকির হোসেনের স্ত্রী রোকসিন্দা ফারহানা সরকারের যুগ্ম সচিব পদে পদোন্নতি পাওয়ায় এলাকাজুড়ে আনন্দ ও গর্বের আবহ বিরাজ করছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক প্রজ্ঞাপনে তাকে যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়। দীর্ঘদিনের মেধা, নিষ্ঠা ও কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে তিনি এই সম্মানজনক পদ অর্জন করেন।
রোকসিন্দা ফারহানা রূপসদী ইউনিয়নের এক সম্ভ্রান্ত পরিবারের পুত্রবধূ। সরকারি চাকরিতে যোগদানের পর থেকে তিনি সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন।
রূপসদী এলাকাবাসীর প্রতিক্রিয়া
সৌদি আরব ব্যবসায়িক মিয়াম মোহাম্মদ আল আমিন জানান,
রূপসদীর পুত্রবধূ হয়ে রোকসিন্দা আজ যুগ্ম সচিব। এটা আমাদের ইউনিয়নের জন্য অত্যন্ত গর্বের। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”
নাসিমা বেগম জানান, রূপসদী:”একজন নারী হিসেবে তার এই অর্জন আমাদের সকল মা-বোনদের জন্য অনুপ্রেরণা। রূপসদীর নাম তিনি উজ্জ্বল করেছেন।”
আছাদনগরের শাহ আলম বলেন,”রোকসিন্দা ভাবীর এই পদোন্নতিতে আমরা গর্বিত। তিনি যেন দেশ ও মানুষের সেবার পাশাপাশি বাঞ্ছারামপুরের উন্নয়নেও অবদান রাখেন।”
এই পদোন্নতির খবর ছড়িয়ে পড়ার পর রূপসদী ইউনিয়নসহ পুরো বাঞ্ছারামপুরে মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা জানানো হচ্ছে।
এলাকাবাসী আশা করেন, তিনি তার নতুন দায়িত্বে সততার সাথে দেশসেবা করে যাবেন এবং বাঞ্ছারামপুরের মুখ উজ্জ্বল করবেন।
বাঞ্ছারামপুরের রূপসদী ইউনিয়নের পুত্রবধূ।
তার এই সাফল্যে আমরা রূপসদী ও বাঞ্ছারামপুরবাসী গর্বিত।