Logo
শিরোনাম :
ভৈরব থানার নারী পুলিশ সদস্য সাঈদা আক্তারের মৃত্যু ভৈরবে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ.লীগের ২৮ নেতাকর্মীসহ অজ্ঞাত আসামী ১২০ জন ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ

ফরদাবাদে সালাউদ্দীন চেয়ারম্যান নির্বাচনী প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত

শাহীন আহমেদ সাজু, বাঞ্ছারামপুর(ব্রাহ্মণবাড়িয়া)।।
প্রকাশকাল : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দীন নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।

আজ বিকালে ফরদাবাদ শান্তির বাজারে তার নিজ এলাকার ৭নং ও ৮নং ওয়ার্ড বাসীদের নিয়ে প্রথম আলোচনা সভা সুন্দরভাবে অনুষ্ঠিত হয়।

জনসমুদ্রে পরিণত হয় শান্তির বাজার
সভাস্থলে ছিল মানুষের উপচে পড়া ভিড়। ৭নং ও ৮নং ওয়ার্ডের মুরব্বি, যুবক, ব্যবসায়ী ও সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে সভায় অংশগ্রহণ করেন। লাল চেয়ারে বসা শত শত মানুষের উপস্থিতি প্রমাণ করে সালাউদ্দীন জনপ্রিয়তা।

সালাউদ্দীন যা বললেন,
সভায় প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দীন বলেন, _”আমি আপনাদের সন্তান। আপনাদের সুখ-দুঃখের সাথী। ফরদাবাদকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার স্বপ্ন। শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা-ঘাট ও যুবকদের কর্মসংস্থান নিয়ে আমি কাজ করতে চাই।”_

তিনি আরও বলেন, _”৭নং ও ৮নং ওয়ার্ড আমার নিজের এলাকা। এখান থেকেই আমার রাজনীতির শুরু। আপনাদের দোয়া ও সহযোগিতা নিয়ে আমি ফরদাবাদের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই।”_

উপস্থিত ছিলেন
সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি ও বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা সালাউদ্দীন নানার বিগত দিনের সমাজসেবা ও জনকল্যাণমূলক কাজের ভূয়সী প্রশংসা করেন এবং তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান বলে মত প্রকাশ করেন।

বক্তারা বলেন, সালাউদ্দীন নানা একজন সৎ, পরিশ্রমী ও জনবান্ধব নেতা। তার নেতৃত্বেই ফরদাবাদ এগিয়ে যাবে।
সভা শেষে মোনাজাতের মাধ্যমে এলাকার শান্তি ও উন্নয়ন কামনা করা হয়।
—


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host