Logo
শিরোনাম :
ভৈরব থানার নারী পুলিশ সদস্য সাঈদা আক্তারের মৃত্যু ভৈরবে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ.লীগের ২৮ নেতাকর্মীসহ অজ্ঞাত আসামী ১২০ জন ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ

ধর্মের নামে বিভ্রান্তি নয়, মানুষের কল্যাণে কাজ করাই বিএনপির লক্ষ্য’

নিউজ ডেস্ক
প্রকাশকাল : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

ধর্ম নয়, মানুষের কল্যাণই বিএনপির লক্ষ্য’। “বিএনপি যে কথা বলে, সেই কাজই করে। মানুষকে বিভ্রান্ত নয়, বাস্তব কাজের মাধ্যমে সেবা দেওয়াই বিএনপির লক্ষ্য এ কথা বলেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে নওগাঁর রাণীনগর উপজেলার পুরাতন ভূমি অফিস চত্বরে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এক হাজার দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা ও তারেক রহমানের ঘোষণার আলোকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে। এ কার্যক্রম বাস্তবায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সহযোগিতার প্রশংসা করেন তিনি।

ধর্মীয় সম্প্রীতির ওপর গুরুত্ব দিয়ে এমপি রেজু বলেন, বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ। প্রত্যেকেই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবেন। ধর্মের নামে বিভ্রান্তি নয়, মানুষের কল্যাণে কাজ করাই প্রকৃত দায়িত্ব। তিনি নারী ও সাধারণ মানুষকে গুজব থেকে সতর্ক থাকার আহ্বান জানান।

এমপি আরও বলেন, পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও হেলথ কার্ড চালু করা হবে। মসজিদ, মন্দির, গোরস্থান ও শ্মশানঘাটের উন্নয়নেও অনুদান ও প্রকল্পভিত্তিক সহায়তা দেওয়া হবে। জটিল রোগে আক্রান্ত অসহায় ব্যক্তিদের চিকিৎসায় সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত সহযোগিতা এবং শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দেওয়ারও আশ্বাস দেন তিনি।

সুবিধাভোগী আব্দুর রাজ্জাক বলেন, “৩০ কেজি চাল পেয়ে আমি খুব খুশি। আগে কখনও এমন সহায়তা পাইনি।

একই অনুষ্ঠানে কৃষি বিভাগের আওতায় থেকে প্রণোদনা হিসেবে ৩৯৮৬ জন উপকার ভোগী কৃষকের মধ্যে শ্রেণী ভেদে ধান, সার,গাছ, জৈব সার,মরিচ বীজ, পিঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান। সঞ্চালনা করেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা জাহিদ কামাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান বাবু, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবা উল হক লিটন, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন, থানার ওসি জাকারিয়া মণ্ডল এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আল ফারুক জেমস প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host