জয়পুরহাটের পাঁচবিবিতে গ্রাম পুলিশের নিজ বাড়িতে গাঁজার চাষ করায় গ্রাম পুলিশ আমিন উদ্দিন (৪২) কে গ্রেফতার করে গাঁজার গাছটি জব্দ করেছে পুলিশ। সে উপজেলার পুর্ব উচনা গ্রামের মৃত নফের উদ্দিনের ছেলে। শনিবার রাতে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের পূর্ব উচনা থেকে তাকে গ্রেফতার করা হয়। অপর দিকে পৃথক আরো একটি অভিযান চালিয়ে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ধরঞ্জী ইউনিয়নের পুটার বিল এলাকা থেকে পুটারবিল গ্রামের মৃত মনসুর আলীর পুত্র লিটন(২৫)কে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার হেফাজতে রাখা ১০ পিস ইয়াবা উদ্ধার সহ জব্দ করা হয়।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মোঃ রায়হান জানান, জেলা পুলিশ সুপার সাহনাজ বেগমের দিক নির্দশনায় উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এরই অংশ হিসাবে গ্রাম পুলিশ আমিনের বসত বাড়ীতে গাঁজা চাষ হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে সেখানে অভিযান চালিয়ে একটি তাজা গাঁজার গাছ উদ্ধার করা হয়। অপরদিকে সন্ধ্যায় পৃথক এক অভিযানে উপজেলা বালিঘাটা ইউনিয়নের পল্লী বিদ্যুত মোড় সংলগ্ন পুটারিল গ্রামে লিটের বাড়ীতে অভিযান চালিয়ে ১০ ইয়াবা ট্যাবলেট সহ তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে থানায় মাদক মামলা রুজ্জু করা রয়েছে বলে ওসি জানান।