শিক্ষকের সম্মান আর ছাত্রের কৃতিত্ব — দুটোই একসাথে দেখা গেল বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে। ৩৭তম বিসিএস এডমিন ক্যাডারের *উপজেলা নির্বাহী কর্মকর্তা আল এমরান খান এর রুমে হঠাৎ নেমে এলো আবেগের বন্যা।
গুরু-শিষ্যের মিলন মেলা:
গতকাল অধ্যাপক আব্দুল মজিদ কলেজ, রামচন্দ্রপুর, মুরাদনগরের গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মোতাহের হোসেন হঠাৎ হাজির হন বাঞ্ছারামপুর উপজেলা পরিষদে। কারণ তিনি জানতে পারেন তার প্রিয় ছাত্র আজ বাঞ্ছারামপুরের ইউএনও।
ছাত্র এখন ইউএনও আল এমরান খান। আর শিক্ষক আজও সেই আগের মতোই স্নেহময়। রুমে ঢুকতেই দুজনের চোখে পানি। অফিসের নীরবতা ভেঙে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। যেন কান্না আর আনন্দের এক মিশ্র রোল পড়ে যায় চারপাশে।
শিক্ষকের চোখের জলে গর্ব:
মোতাহের হোসেন স্যার বলেন, _”আজ আমি সবচেয়ে গর্বিত শিক্ষক। আমার ছাত্র আজ জনগণের সেবক। এর চেয়ে বড় পাওয়া আর কী হতে পারে?”_
ইউএনও আল এমরান খান স্যারের সালাম করেন শিক্ষককে। বলেন, _”স্যারের অনুপ্রেরণা আর দোয়াই আজ আমি এখানে।”_
একটি ছবি, হাজারো অনুপ্রেরণা:
এটি নতুন প্রজন্মের জন্য শিক্ষক-ছাত্র সম্পর্কের উজ্জ্বল দৃষ্টান্ত।
বাঞ্ছারামপুরবাসী মনে করেন, এমন গুরু-শিষ্যের সম্পর্কই পারে একটি উপজেলাকে আলোকিত করতে।