Logo
শিরোনাম :
ভৈরব থানার নারী পুলিশ সদস্য সাঈদা আক্তারের মৃত্যু ভৈরবে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ.লীগের ২৮ নেতাকর্মীসহ অজ্ঞাত আসামী ১২০ জন ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ

একনেকে ৯ হাজার ৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, সংবাদ সম্মেলনে জোনায়েদ সাকি

নিউজ ডেস্ক
প্রকাশকাল : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মোট ১০টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা।

বুধবার ১৯ আগস্ট ২০২৬ তারিখ সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, এমপি সংবাদ সম্মেলনে প্রকল্পগুলোর বিস্তারিত তুলে ধরেন। ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুর আসনের সংসদ সদস্য জোনায়েদ সাকি বর্তমানে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন,
“অনুমোদিত প্রকল্পগুলো দেশের যোগাযোগ,শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকার জনগণের জীবনমান উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে কাজ করবে।”

একনেক সভার আলোচ্যসূচিতে ‘Five Year Strategic Framework for Reform’ শীর্ষক কৌশলপত্রের মোড়ক উন্মোচনও করা হয় বলে তিনি জানান।

উল্লেখ্য, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বাঞ্ছারামপুরের কৃতি সন্তান। তিনি এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host