ঈদের দিনে পানিতে ডুবে শিশুর মৃত্যু
এলাকায় শোকের ছায়া
ঈদের দিনে পানিতে ডুবে ৪ বছর বয়সি মাহিম ফারাবি নামে শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ ২৮ মে বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের ধরঞ্জী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশু উল্লিখিত গ্রামের ফারাজুল ইসলামের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ঈদের নামাজ শেষে পরিবারের সদস্যরা কোরবানির গরুর মাংস কাটাকাটিতে ব্যস্ত ছিল। এই সময়ে পিতা মাতার অজান্তে কোনো এক সময় শিশুটি পাশের পুকুরের পানিতে পড়ে যায়। পরে শিশুটির মরদেহ পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে ওই পরিবারে মুহূর্তেই ঈদের আনন্দ পরিণত হয় বিষাদে। শিশুটির মর্মান্তিক মৃত্যুতে পুরো গ্রাম জুড়ে নেমে আসে শোকের ছায়া।