Logo
শিরোনাম :
ভৈরব থানার নারী পুলিশ সদস্য সাঈদা আক্তারের মৃত্যু ভৈরবে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ.লীগের ২৮ নেতাকর্মীসহ অজ্ঞাত আসামী ১২০ জন ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ

অনৈতিক আবদার পুরণ না করায় বিয়ের আংটি ফেরত নিয়ে যায় হবু স্বামী।। অভিমানে হবু স্ত্রীর আত্মহত্যা

জয়নাল আবেদীন রিটন ।।
প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

কিশোরগঞ্জের ভৈরবে হবু বধুর বিয়ের আংটি ফেরত নিয়ে যাওয়ায় বিষ পানে মীম বেগম (২০) নামে তরুণী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এমন ঘটনা ঘটেছে ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়নে।
অভিযোগ উঠেছে, ইতালী প্রবাসী হবু স্বামীর মোবাইলে নগ্ন ছবি পাঠানোর দাবী না মেটানোই হবু স্ত্রীকে দেয়া বিয়ের আংটি ফেরত নিয়ে যায় হবু স্বামীর পরিবারের লোকজন এবং এ বিয়ে হবেনা বলেও জানিয়ে দেয় হবু স্ত্রীর পরিবারের লোকজনকে। এ ঘটনায় মনের দুখে আর লোকলজ্জার ভয়ে ২৬ আগষ্ট রাতে তরুণী তার নিজ ঘরে বিষ পানে আত্মহত্যার চেষ্টা করে। পরে মুমূর্ষু অবস্থায় বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ওই তরুণীকে নিয়ে গেলে ২৭ আগষ্ট ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।

নিহত তরুণীর পারিবারিক সুত্রে জানা যায়,
ভূক্তভোগী তরুণী ওই এলাকার জীবন মিয়ার মেয়ে মীম বেগম (২০) আর অভিযুক্ত হবু স্বামী একই ইউনিয়নের শিরার বাড়ির দুলাল মিয়ার ছেলে ইতালী প্রবাসী পাভেল মিয়া (২২)।

স্থানীয় সূত্রে জানা যায়, ৭ মাস আগে শ্রীনগর ইউনিয়নের জীবন মিয়ার মেয়ে মীম বেগম এর সাথে একই এলাকার দুলাল মিয়ার ছেলে পাভেল মিয়ার বিয়ের কথা দুই পরিবারের মাঝে পাকাপাকি হয়। ওইদিনই পাভেল এর পরিবার মীম বেগমকে একটি আংটি পড়িয়ে দেন। পাভেল ইতালী থেকে ওই তরুণীর সাথে ৭ মাস যাবত মোবাইল ফোনে যোগাযোগ রাখছেন। সম্পর্কের গভীরতায় পাভেল মীমের কাছে অনৈতিক আবদার করে। এ নিয়ে উভয়ের মাঝে কথা-কাটাকাটি হয়। হবু স্বামীর অনৈতিক আবদার না মেটানোই এক পর্যায়ে পাভেল তাঁর পরিবারকে মীম এর পরিবারের কাছে পাঠিয়ে বিয়ে ভেঙ্গে দিয়ে আংটি ও কিছু নগদ টাকা ফেরত নিয়ে যায়। অভিমানে ও বিয়ে ভেঙ্গে যাওয়ায় তরুণী আত্মহত্যা করে।

এ বিষয়ে নিহতের নানা জালাল উদ্দিন বলেন, ৭ মাস আগে আমার নাতনীর সাথে দুলাল মিয়ার ছেলে পাভেল মিয়ার বিয়ের কথা হয়। তাঁর ছেলে ইতালী থেকে ১ বছর পর এসে আমার নাতনী মীমকে আনুষ্ঠানিকভাবে ঘরে তুলে নিবে। আমার নাতনীকে প্রায় ৭ মাসে খরচের কিছু টাকা ও একটি মোবাইল উপহার দেই। তবে আমার নাতনীকে নূপূর কেনার জন্য টাকা দিয়েছিল বলে জানতে পেরেছি। মোবাইলে অনৈতিক দাবী পূরণ না করায় আমার নাতনীর সাথে ঝগড়া করে। এক পর্যায়ে তাঁর পরিবারকে পাঠিয়ে আমাদের কাছে ৭ মাসে আমার নাতনীর কাছে পাঠানো পাভেল এর ৬৩ হাজার টাকা ও মোবাইল দাবী করে। আমি স্থানীয়দের নিয়ে দেন দরবার করে ২৫ হাজার টাকা ও মোবাইল ফোনটি ২ দিন আগে ফেরত দেই। আমার নাতনী মানসিকভাবে ভেঙ্গে পড়ে ২৬ আগস্ট রাতে ইঁদুরের বিষের ট্যাবলেট খেয়ে ফেলে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাঁর অবস্থার অবনতি হয়। রাতেই আমার নাতনীকে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করলে সেখানে সে ভোরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।
এ বিষয়ে অভিযুক্তদের পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মানিক মিয়া বলেন, বিয়ের কথা হয়েছে আমি জানতাম। ওই তরুণীর মৃত্যুর খবরের পর স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি অনৈতিক দাবীর কারণেই তাদের মধ্যে ঝগড়া হয়ে বিয়ে ভেঙ্গে যায়।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, এ প্রতিনিধির মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। আমি ঘটনাস্থল এলাকায় পুলিশ পাঠিয়ে খোঁজ খবর নেয়া হচ্ছ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host